কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

মির্জাপুরে এ্যামবুলেন্স মালিক সমিতির ৬ দফা দাবিতে এ্যামবুলেন্স র‍্যালি

টাঙ্গাইলের মির্জাপুরে আজ (২২জুলাই) শনিবার, ঢাকা মহানগর এ্যামবুলেন্স মালিক সমবায় সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ্যামবুলেন্স র‍্যালি করা হয়। বাংলাদেশ এ্যামবুলেন্স মালিক কল্যান সমিতির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে এই র‍্যালিটি করা হয়। র‍্যালিটি পৌরসভার কুমুদিনী হাসপাতাল রোড থেকে শুরু করে পোস্টকামরি চরপাড়া, মির্জাপুর বাইপাস ও দেওহাটা এলাকা প্রদক্ষিণ করে মির্জাপুর পুরাতন বাস স্টান্ডে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা মহানগর এ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান বাপ্পি, সহ সভাপতি প্রিন্স হক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য রকি মিঞা প্রমুখ। তাদের ৬ দফা দাবি সমূহ হলো, সেবাখাতে এ্যাম্বুলেন্সের আয়কর বিআরটিএ কর্তৃক নেয়া চলবে না, এ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা প্রণয়ন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন চাই, হাসপাতাল সমূহে পার্কিং সুবিধা চাই, রোগী থাকাবস্থায় গ্যাস সুবিধা চাই, সড়কে হয়রানি মুক্ত পথ চলতে চাই।

Tag
আরও খবর