কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা

টাঙ্গাইলের মির্জাপুরে  চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। 


 (৫ জুন) বুধবার উপজেলা পরিষদে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শেখ নুরুল আলম  ফলাফল ঘোষণা করেন । 


ফলাফলে আনারস প্রতীক নিয়ে ৫৫৭৭০ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জাপুর সংসদীয় আসনের সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন এর পুত্র ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত , তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা  লড়েছেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস এম মুজাহিদুল ইসলাম মনির তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৯৯৫ ভোট এবং বিএনপির সাবেক নেতা ফিরোজ হায়দার খান মটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২১৬৬৪ ভোট। 


ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ৫৬৬৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়েছেন শওকত মিয়া তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০০০৯ ভোট। 


মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ৫৫৪৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহবুবা শাহরীন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যারা লড়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার শিফা তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৮৯১ ভোট এবং চাঁদ সুলতানা তিনি হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৮৫ ভোট।


নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পেয়ে আনন্দে মেতে উঠেছে সাধারণ জনগণ।

Tag
আরও খবর