কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দক্ষিণাঞ্চলের সাড়াজাগানো প্রেমের কবি-ম.ম.রবি ডাকুয়ার কবিতা

কবি-ম.ম.রবি ডাকুয়া

সুখের প্রাক্তন নদী


ম.ম.রবি ডাকুয়া

নদীর চারপাশে বাতাসে ঢেউয়ে প্রেমের কোলাহল,
স্রোতের আলিঙ্গনে তাই ঘোলাজল।
বুকের ভাজের নদী ছুঁয়ে দিই যদি,
আমিও অমন প্রেমিক বাতাস হবো নিরবধি।
এসো বুকের ভাজের নরম নদী ছুঁয়ে ঢেউয়ের পরশ গুনগুনানি,
ঠোঁটে ওষ্ট ছুঁয়ে প্রেমের আগুন আনি।

এসো চুম্বনের বৃষ্টিতে ছুঁয়ে দিই,
জেগে উঠুক শরীর শহর।
নিঃশ্বাসের টর্ণেডো বুকের ভাজের মাঝ নদীতে পালতোলা ঢেউয়ে তোলপাড়।
সারাদিনময় চ্যুতচুম্বনের ছুঁতে চাওয়া হাতছানি,
এসো ছুঁয়ে দিই হাতখানি।
রোজ চুপিসারে নাবলা কথারা কবিতা হয়ে আসে মনের ঘরে।
তোমাকেই ভালো লাগে যখন তুমি আকাশ হও,
মেঘ হয়ে বৃষ্টি ঝরে এই আমি মাটিকে ছুঁয়ে দিতে অবকাশ পাও।
এই অবহেলাকে ভালবাসা ভাববো তাও,
তোমার অগোছালো কথা কাব্য তাও।

যে সুরে ওঠে বাজি,
তোমার লাগি মনযে আজি।
বহুদিন তোমার স্তব্ধতা শুনে আমি কখন বজ্র হয়ে উঠি,
বৃক্ষহীন তোমার হৃদয় মরুতে তবু ফুল যে হয়ে ফুটি।

সুখের প্রাক্তন নদী অসুখী হয় যদি,
দুঃখের বালুতে চর পড়ে ভরে যায়
চলার গতি হারিয়ে মরে যায়।

আরও খবর