কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সঠিক নেতৃত্ব দিতে হবে-সাবেক ভিপি নুর

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করতে হবে। তিনি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) নাগেশ্বরী উপজেলার নেওয়াশী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, “আমরা এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতে কোনো সরকার যাতে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা না করতে পারে, সেজন্য জনগণকে সজাগ থাকতে হবে।”

তিনি সীমান্তে ফেলানি হত্যার বিচার না হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, “১৪ বছরেও এ হত্যার বিচার হয়নি, যা আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

নুর আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদেরও ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি।”

সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় সহ-সচিব মাসুদ রানা মোন্নাফ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নূরে এরশাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দ গণতন্ত্র সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন এবং দেশের সার্বিক উন্নয়নে সঠিক নেতৃত্ব ও দেশপ্রেমের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মতবিনিময় সভাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Tag
আরও খবর