কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ

নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের রাজনীতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করার মাধ্যমে আগামীতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অনন্য ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা মো: আশিকুর রহমান আকাশ।

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টারে "গরিব-দুঃখী মানুষের অধিকার বঞ্চিত করে রাজনীতি নয়, তাদের সাথে নিয়ে, তাদের অধিকার রক্ষার রাজনীতিই হোক আমাদের পথ"— এমন একটি মানবিক ও জনকল্যাণমুখী স্লোগান দিয়ে তিনি নিজের এই রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।

​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’— এই মূল নীতিকে বুকে ধারণ করে নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক আগামী দিনে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের কল্যাণে বড় কিছু করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

​স্থানীয় নেতা-কর্মীদের মতে, তৃণমূলের সাধারণ ছাত্র ও মেহনতি মানুষের অধিকার রক্ষার এই বার্তা আগামীতে নাগেশ্বরী উপজেলায় ছাত্রদলকে আরও জনপ্রিয় ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

​এ বিষয়ে আশিকুর রহমান আকাশ জানান, রাজনীতি হওয়া উচিত মানুষের কল্যাণের জন্য। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে রাজপথে ছিল এবং আগামীতেও নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সাথে নিয়ে ছাত্র ও সাধারণ মানুষের পাশে থেকে একটি ইতিবাচক ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

Tag
আরও খবর