কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির নবান্ন উৎসব উদযাপন

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়নে বিকেলে স্থানীয় কৃষ্ণবল্লভ মাঠে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটি বেসরকারী সংগঠন আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। অনুষ্ঠানে নিজেদের ভাষা ও সাংষ্কৃতি তুলে ধরেন সাঁওতাল, উড়াও ও পাহানসহ কয়েকটি ক্ষুদ্র জাতি গোষ্ঠির নারী পুরুষ। তারা ঢোল, মাদল ও কর্তালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মুর্ছনায় গান এবং নৃত্য পরিবেশন করে। উৎসব উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: নজরুল ইসলাম। আদিবাসী নেতা যতীন টপ্প্য, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ উড়াও, এস আই এল ইন্টান্যাশনাল বাংলাদেশ এর জেলা এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী বলেন আমরা সারা বছর আমাদের আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি যেমন অবহেলিত পরিবারকে সাহায্য সহেতা, তাদের বাচ্চাদের স্কুল মুখি করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী সচেতন সহ বিভিন্ন সামাজিক ধরনের ক্যাম্পেইন আমাদের এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে পরিচালনা করা হয় এবং এ ধরনের গণসচেতনতা মুলুক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমীর উপ পরিচালক বেনজামিন টুডু। এবং আলোচনা সভা শেষে সংস্কৃতিক দলগুলোর মধ্যে বিজয়ী দল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসব আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে কৃষ্ণ বল্লভ মাঠে জড়ো হোন স্থানীয় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় ও শ্রেনী পেশার মানুষ। আয়োজনে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। সহযোগিতায় গ্রাম কমিটি পত্নীতলা নওগাঁ।
Tag
আরও খবর


পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬

৩৬ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে