হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

রংপু‌রে মতি প্লাজা মার্কেটে ‌অগ্নিকান্ড

রংপু‌রে মতি প্লাজা মার্কেটে ‌অগ্নিকান্ড

রংপু‌রে মতি প্লাজা মার্কেটে ‌‌অগ্ন‌িকান্ড

এম.এ.শাহীন: রংপুর নগরীর মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে পনেরো মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

সোমবার (১৭ এপ্রিল) বেলা সোয়া তিনটার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে মতি প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের পৃথক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে আসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে সাব স্টেশন থেকে আরো চারটি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের চেষ্টায় সর্বোচ্চ পনেরো মিনিটের আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে মার্কেটের ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আসায় তেমন ক্ষতি হয়নি। সব মিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শী নারী উদ্যোক্তা সামিউন নাহার জানান, মার্কেটের দ্বিতীয় তলায় একটি জেনারেটরের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন দ্রæত ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

মতিপ্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন চৌধুরী জানান, পুরো মার্কেটে কয়েকটি গোডাউন ঘরসহ ৩২টি দোকান রয়েছে। আগুনে পুরো ও আংশিক মিলে আটটি দোকানের ক্ষতি হয়েছে। অগ্নিকা‌ন্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আমরা আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছি। খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। 

 M.A.Shahin

17.4.23


Tag
আরও খবর