কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের অপেক্ষায় তালা-কলারোয়াবাসী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর একজন পরিছন্ন রাজনীতিবিদ সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।  ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী হিসাবে সাতক্ষীরা-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি। ২০১৫ সালে তার বিরুদ্ধে ২০০২ সালের সাতক্ষীরায় সাবেক সরকার শেখ হাসিনাকে আক্রমণ করার অভিযোগ আনা

৫ আগষ্ট ২৪ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিএনপির বার বার কারাবরণকারী নেতা বিভিন্ন মিথ্যা মামলায় তাকে জেলে বন্ধী করে রাখা হয়েছে।বর্তমানে ঢাকার কারাগারে এখনও বন্ধী আছে। হয়।।বিনপির এই তুগোড় নেতা হাবিবুল ইসলাম হাবিব কে দেখার অপেক্ষায় তালা-কলারোয়াবাসী।

মোঃ হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ১৯৬৫ সালে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই শিক্ষার বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখে আসছিলেন। মেধাবী শিক্ষার্থী হিসেবে উনার বিশেষ খ্যাতি ছিল। ১৯৮৩ সালে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যপূর্ণ বিভাগ পদার্থবিজ্ঞানে ভর্তি হোন। দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করার নেশা তাকে রাজনীতিতে টেনে আনে। শুরু হয় সংগ্রামী রাজনৈতিক জীবন।

১৯৯৩ সালে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোনীত হোন এবং ১৯৯৪ সালে রিজভী-ইলিয়াস কমিটির ১নং সহসভাপতির দায়িত্বে আসীন হন।

ছাত্ররাজনীতিকে সংক্ষিপ্ত করে মন দেন স্থানীয় রাজনীতিতে। দেশের সর্ব দক্ষিন পশ্চিমের জেলা সাতক্ষীরা কে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে তিনি এলাকার স্থানীয় রাজনীতি শুরু করে। সুজলা সুফলা জনপদে তখনো জাতীয়তাবাদী দল ততটা শক্তিশালী হয়ে ওঠেনি। তিনি দলকে সাংগঠনিক ভাবে মজবুত করেন। নিজ আসন সাতক্ষিরা ১ কে প্রতিনিধত্ব করার জন্য তরুন বয়সে ১৯৯৬ সালে সংক্ষিপ্ত মেয়াদে সাংসদ নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে সাংসদ হতে না পারলেও চলতে থাকে তার দলীয় কার্যক্রম। ২০০০ সালে এস এস সি পরীক্ষার সময় পদদলিত হয়ে কয়েক জন এস এস সি পরীক্ষার্থী মৃত্যুবরন করেন। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলারোয়া উপজেলায় গিয়ে জনাব হাবিবের সাংগঠনিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ধানের শীষের প্রার্থী হওয়ার সুযোগ দেন।। ২০০১ সালে পহেলা অক্টোবর বিপুল ভোটে নির্বাচিত হন। এলাকার নানা অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ইত্যাদিকে প্রাধান্য দেন এবং সর্বস্তরে সুনাম অর্জন করেন।। ২০০৩ সালে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। দল কে সুসংগঠিত করা ছিল জনাব হাবিবের মূল উদ্দেশ্য। ২০০৯ সালে দলের কঠিন সময়ে তিনি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হন। নানা চড়ায় উতরাই পার করে পুলিশি ও বিরোধীদের হামলা মামলার শিকার হয়েও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে এত টুকুন পিছপা হন নি। বার বার তিনি ষড়যন্ত্রের মূল লক্ষ্য বস্তু হয়েছেন । পিতামাতার দোয়া ও জনগনের ভালোবাসায় দীর্ঘ তিন দশক তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন এবং আমৃত্যু থাকবেন। তালা কলারোয় বিএনপির নেতারা মনে করেন খুবই অল্প সময়ের মধ্য আমাদের নেতা ফিরে আসবেন।

Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে