সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

কলারোয়ায় জামাইকে শ্বশুরবাড়িতে দাওয়াতকরে বিষ খায়িয়ে হত্যার অভিযোগ

কলারোয়ায় জামাইকে শ্বশুরবাড়িতে দাওয়াতকরে বিষ খায়িয়ে হত্যার অভিযোগ


সাতক্ষীরার কলারোয়ায় দাওয়াত করে শ্বশুরবাড়িতে নিয়ে বিষ খাইয়ে মেয়ের জামাইকে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ী ও শালকের বিরুদ্ধে।


গত শুক্রবার ১৮ অক্টোবর সাতক্ষীরা কলারোয়ার বোয়ালিয়া, বাকসা বাগাডাঙ্গা গ্রামের প্রবাসী আজিজুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে।


এঘটনার পরে অভিযুক্ত শাশুড়ী বিলকিস বেগম ও শালক মিকাইল হোসেন আত্নগোপন করেছে বলে জানা যায়। নিহতের নাম মোঃ আব্দুস সামাদ আশিক (২৫)। সে একই এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।


নিহতের পিতা মোঃ মোশারফ হোসেন অভিযোগ করে বলেন, গত চারমাস আগে আমার ছেলে মোঃ আব্দুস সামাদ আশিকের সাথে পার্শ্ববর্তী এলাকার প্রবাসী আজিজুল ইসলামের মেয়ে মোছাঃ আছমা খাতুনের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের খবর জানাজানির পর ছেলের শ্বাশুড়ী ও শালক বিয়ে মেনে না’ নিয়ে তাদের মেয়ে’কে চাপ দিতে থাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য।


আছমা খাতুন তার পরিবারের কাউকে কিছু না বলে আমার বাড়িতে এসে সংসার করতে থাকে। গত বৃহস্পতিবার আমার ছেলের শ্বশুর আজিজুল ইসলাম মালেয়েশিয়ায় থেকে আমাকে মোবাইল ফোনে বলেন আমার ছেলেকে তারা জামাই হিসেবে মেনে নিয়েছে।


আমার ছেলেকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যায় শ্বশুর বাড়িতে। পরদিন শুক্রবার জুম্মার নামাজের পর ছেলের শ্বশুর বাড়ির আসপাশের লোকজন আমাকে খবর দেয় আমার ছেলে ও বৌমা বিষ খেয়েছে, তারা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে হাসপাতালে যেয়ে দেখি আমার ছেলে মারা গেছে ও বৌমা আছমা খাতুন আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।


বিষয়টি তাত্ক্ষণিক সাতক্ষীরা সদর থানাকে জানালে পুলিশ এসে ছেলের লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য ও একটি অপমৃত্যুর মামলা হয়। এঘটনার পর ছেলের শাশুড়ী ও শালক তাদের মেয়ে আসমা খাতুনকে নিয়ে আত্নগোপন করেছে। আমার ছেলেকে তারা পরিকল্পিত ভাবে দাওয়াত করে নিয়ে বিষ খায়িয়ে হত্যা করেছে। ছেলে হত্যার বিচার চায়।


নিহিত মোঃ আব্দুস সামাদ আশিকের মা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে তার শাশুড়ী বিলকিস বেগম ও শালক মিকাইল হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।


এবিষয়ে সাতক্ষীরা আদালতে হত্যা মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান নিহত মোঃ আব্দুস সামাদ আশিক পিতা মোঃ মোশারফ হোসেন।


Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে