সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

সাতক্ষীরায় জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি



 

২০২৪ সালের ২৩শে অক্টোবর, সাতক্ষীরায় স্বদেশ সাতক্ষীরা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED) যৌথভাবে একটি গুরুত্বপূর্ণ জনসমাবেশের আয়োজন করে।


এই সমাবেশটি বিশ্বব্যাপী একটি বৃহত্তর আন্দোলনের অংশ ছিল, যার মূল লক্ষ্য ছিলো ওয়ার্ল্ড ব্যাংককে জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে নবায়ন যোগ্য শক্তির দিকে মনোযোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা।


সমাবেশটি এমন সময় অনুষ্ঠিত হয়, যখন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ওয়াশিংটন ডিসি-তে তাদের বার্ষিক সভার প্রস্তুতি নিচ্ছিল।


বক্তারা সমাবেশে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ব্যবধানের কথা উল্লেখ করেন।


ওয়ার্ল্ড ব্যাংক জীবাশ্ম জ্বালানি প্রকল্পে বিনিয়োগ কমানোর অঙ্গীকার করলেও, বাংলাদেশে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পে তাদের অর্থায়ন অব্যাহত রয়েছে।


বক্তাদের মতে, এটি শুধু বাংলাদেশেরই নয়, বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে। স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত স্পষ্টতই বলেন,


“ওয়ার্ল্ড ব্যাংক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও তারা এমন প্রকল্পে বিনিয়োগ করছে যা এই সংকটের মূল কারণ। এটি অত্যন্ত হতাশাজনক এবং অবিলম্বে পরিবর্তন করা উচিত।”


সমাবেশে উপস্থিত প্রতিবাদকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করেন, যেখানে তথাকথিত পরিচ্ছন্ন প্রযুক্তি, বিশেষ করে কার্বন ক্যাপচার ও স্টোরেজ (CCS) এর বিরুদ্ধে স্লোগান লেখা ছিলো।


তারা এসব প্রযুক্তিকে “ভুয়া সমাধান” হিসেবে আখ্যায়িত করেন, যেগুলো মূলত জীবাশ্ম জ্বালানি শিল্পকে টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়।


সমাবেশের কেন্দ্রীয় দাবি ছিলো, ওয়ার্ল্ড ব্যাংক যেন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে তাদের সব ধরনের অর্থায়ন বন্ধ করে এবং নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌর ও বায়ু শক্তির ক্ষেত্রে বিনিয়োগ বাড়ায়।


বক্তারা আরো বলেন, নবায়নযোগ্য শক্তি বাংলাদেশের জন্য একটি টেকসই ও নিরাপদ ভবিষ্যতের পথ খুলে দিতে পারে।


তারা উল্লেখ করেন যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা হলে, বাংলাদেশ শুধু কার্বন নিঃসরণ কমাতে পারবে না, বরং সবুজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।


বক্তারা দাবি করেন, বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের হুমকির সম্মুখীন দেশগুলির জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবস্থায় দ্রুত স্থানান্তর অপরিহার্য, এবং এটি প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উন্নয়নকর্মী শ্যামল বিস্বাস, নাগরিক নেতা আলিনুর খান বাবুল, যুব প্রতিনিধি তৌহিদ জামান, হৃদয় মন্ডল, বৈশাখী প্রমুখ।


এই সমাবেশের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া হয়, তারা যেন জলবায়ু সংকট মোকাবিলার নামে “মিথ্যা” প্রযুক্তির পেছনে না ছুটে, প্রকৃত ও টেকসই শক্তি সমাধানের দিকে মনোযোগ দেয়।


বক্তারা জোর দিয়ে বলেন, নবায়নযোগ্য শক্তি বিনিয়োগই দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন এবং শক্তির নিরাপত্তার জন্য একমাত্র বাস্তবিক সমাধান হতে পারে। 


Tag
আরও খবর

রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

২ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৩ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে




বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ

১২ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে