সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ৫১ কাটুন জেলিপুশ চিংড়ি আটক করেছে ঝাউডাঙ্গার বিশেষ চেক পোষ্টের বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ট্রাকসহ জব্দ করা হয়।
পরে রাত ৮টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস ট্রাক চালকসহ চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন, ট্রাক চালক দিপক কুমার পাল, মোঃ মাসুম, সহকারি মোঃ আবিদ হোসেন ও মেহেদী হাসান রুবেল তাদের বাড়ি সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায়।
সাতক্ষীরা জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস জানান, অপদ্রব্য পুশকৃত চিংড়ি ঢাকায় সরবরাহ ও বাজারজাত করার অভিযোগে ট্রাক চালকসহ চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেলা হাজতে পাঠানো হয়েছে।
২ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১২ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে