শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

সাভারে চাঞ্চল্যকর কাঠমিস্ত্রী হত্যার ২ আসামী গ্রেফতার

আটককৃত ২ আসামি

রাজধানী ঢাকার সাভারে চাঞ্চল্যকর কাঠমিস্ত্রি সোহেল মোল্লা (২৫) হত্যাকাণ্ডের মূলহোতা ও কিশোর গ্যাং এর লিডার মোহাম্মদ আল আমিন শেখ এবং তার সহযোগী সজিব হোসেন কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তারকৃত আসামী মোহাম্মদ আল আমিন শেখ (১৯) ঝালকাঠি জেলার বাসিন্দা। তার সহযোগী সজিব হোসেন (২৩) ঢাকা জেলার বাসিন্দা।রবিবার (১৭ই মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি দৈনিক দেশচিত্র কে নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

র‍্যাব জানায়, গত ১১ মার্চ রাতে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাজার রোডস্থ একটি মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় কাঠমিস্ত্রি সোহেল মোল্লা (২৫) কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং এর কয়েকজন সদস্য ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় নিহত সোহেল এর  ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা রুজু করেন। এই ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরে বিষয়টি স্থানীয় পুলিশের পাশাপাশি র‍্যাবকে অবহিত করলে র‍্যাব-৪ এর একটি অভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান দৈনিক দেশচিত্র কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ই মার্চ) র‍্যাব-৪ এর একটি দল ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর ও সাভার মডেল থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাং লিডার মোহাম্মদ আল আমিন শেখ কে গ্রেপ্তার করা হয়।আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ভিকটিম সোহেল মোল্লা সাভার মডেল থানাধীন সাভার বাজার সংলগ্ন ফার্নিচারের দোকানে নকশার কাজ করতেন। এ সময় আসামি আল আমিনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন দোকানে এসে সিগারেট খাওয়ার কথা বলে তাকে দোকান থেকে কৌশলে পাশের একটি মার্কেটের পেছনে পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিয়ে যায়।

পরে কথা বার্তার এক পর্যায়ে আসামি আল আমিন আগের শত্রুতার জেরে পরিকল্পনা মোতাবেক তার পকেটে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিম সোহেল মোল্লার বুকের বাম পাশেসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরে আসামি আল আমিন উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি আসামি সজিব হোসেনের কাছে জমা রেখে বরিশাল, ঝালকাঠিসহ ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৭৮৮ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৭৯৬ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮০১ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৮৭৩ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে