হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে গ্রেপ্তার যুবকের একাধিক বিয়ে ও অপকর্মের তথ্যও পেয়েছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (০১ই জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার(৩০জুন) বিকালে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি হাসিবুল ইসলাম তারেক কুষ্টিয়ার কুমারখালী থানার দূর্গাপুর গ্রামের জহির উদ্দিন এর ছেলে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হাসিবুল ইসলাম তারেকের সাথে তার বাবা-মাকেও আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই ছাত্রী।  

মামলার এজাহারে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তারেক। গত ফেব্রুয়ারিতে ভুক্তভোগীকে একটি অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয় তারেক। পরে তাকে জানায় তাদের বিয়ে হয়ে গেছে। তারেকের বাবা-মা ভুক্তভোগীর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পরিবার। এজাহারে আরও বলা হয়েছে, মা বাসায় না থাকার সুযোগে তারেক প্রায়ই সেই বাসায় গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল। পরে তারেকের গতিবিধি সন্দেহজনক মনে হলে খোঁজ নিয়ে জানা গেছে সে সেনাবাহিনীর কোনো সদস্য নন। সর্বশেষ ২৮ জুন ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে সে।  

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৈনিক দেশচিত্রের কাছে। তিনি বলেন, আমরা তারেকের একাধিক বিয়ের কথা শুনেছি এবং দুটি বিয়ের প্রমাণ পেয়েছি। সেনা সদস্য পরিচয় দিয়েই এই অপরাধ করে আসছিল তারেক। ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৭৩৪ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৭৪২ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৭৪৭ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৮১৯ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে