হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

প্রতিকী ফটো

রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলায় ২৮ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। এ হিসেবে গড়ে প্রায় তিন দিনে একজনের আত্মহত্যার ঘটনা ঘটছে সাভার উপজেলায়। তবে পুলিশের তথ্য অনুসারে ২৮ জন হলেও বাস্তবে এর সংখ্যা আরও অনেক বেশি।

শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় সাভার উপজেলায় লক্ষ লক্ষ মানুষের বসবাস। যাদের অধিকাংশই জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকায় এসেছেন। এখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই পোশাক শ্রমিক। যারা গার্মেন্টস কারখানায় চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করেন। লক্ষাধিক মানুষের বসবাসের মাঝে অপ্রত্যাশিত ঘটনার সংখ্যাও অনেক বেশি। এটি সামাজিক অবক্ষয়ের ফল হিসেবে ধারণা করছেন সমাজের বিশিষ্টজনেরা। গত তিন মাসে ঘটে যাওয়া ২৮টি আত্মহত্যার ঘটনার মধ্যে ২৫টি আত্মহত্যার ঘটনা ঘটেছে ফাঁসিতে ঝুলে এবং ৩টি বিষ পানে। ২৮ জন আত্মহত্যাকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ জন ও নারী আছে ১০ জন। 

তিন মাসের মধ্যে চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে ১০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে ৬ জন পুরুষ ও ৪ জন নারী। ফেব্রুয়ারিতে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৯টি। যার মধ্যে পুরুষ ৬ জন ও নারী ৩ জন। এছাড়া গত মার্চ মাসে আরও ৯টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। সবগুলো ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ সকল ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারসহ মরদেহের ময়নাতদন্ত করেছে।

বিভিন্ন ঘটনার বরাত দিয়ে থানা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, বেশিরভাগ আত্মহত্যার ঘটনা ঘটে পারিবারিক কলহের জেরে। এছাড়াও অভিমান, প্রেমঘটিত কারণ, শারীরিক অসুস্থতা ও ঋণগ্রস্ততার কারণেও কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনাগুলো খুঁজতে গিয়ে আমরা স্ত্রীর সামনে স্বামীর আত্মহত্যা, স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা, প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা, অসুস্থ হয়ে পরিবারের বোঝা না হতে আত্মহত্যার পথ বেছে নেওয়ার মত ঘটনা দেখেছি।

আত্মহত্যা রোধে আমাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে মানবাধিকার কর্মী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া বলেন, আত্মহত্যার যে মূল কারণ তা হলো তার পারিবারিক, আর্থিক অনটন, বিফলতা অথবা হতাশা। এই থেকেই অনেকে আত্মহত্যার পথ বেঁছে নিচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে সম্পর্কের অবনতি, অবহেলা এটাও একটা কারণ। আমরা দিনে দিনে পরিবারের সদস্যদের প্রতি উদাসীন হয়ে যাচ্ছি। যার ফলে একে অপরের প্রতি সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে যদি সকলের প্রতি সকলে খেয়াল রাখি সম্পর্কটা আরও বাড়িয়ে দেই। তাহলে হয়তো আত্মহত্যার সংখ্যা কমে আসবে।

আত্মহত্যা রোধে পুলিশের কিছু করণীয় আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আমরা আত্মহত্যাসহ নানা ধরনের সামাজিক অবক্ষয়ের বিষয়ে বিভিন্ন সময়ে জনসাধারণের সাথে কথা বলি। আমরা সামাজিক অবক্ষয়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা করি। পাশাপাশি আমি মনে করি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে এ বিষয়ে বিস্তর আলোচনা করা উচিত। যাতে করে এ বিষয়ে শিক্ষার্থীসহ সমাজের সাধারণ মানুষ সচেতন হয়।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, সাভার আশুলিয়া একটি শিল্পাঞ্চল হওয়ায় জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানের মানুষ পরিবার ছেড়ে এখানে বসবাস করেন। যার ফলে পরিবারে যে স্পেশাল কাউন্সেলিং তা কিন্তু তারা পাচ্ছেন না। যখন কেউ বিপদগ্রস্ত হয় তখন তাকে যে আমরা কাউন্সেলিং করি তা কিন্তু তারা পাচ্ছেন না। এটা আসলে সমাজের মধ্যে এ ধরনের সমাজ বিচ্ছিন্নতা। যার ফলে সমাজের মধ্যে থেকে সে নিজেকে অনিরাপদ মনে করে। তারা নিজের হতাশাগুলো শেয়ার করার মত বন্ধু বা স্বজন পাচ্ছেন না। যার ফলে অনেকে আত্মহত্যার পথ বেঁছে নেন।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৭৩৪ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৭৪২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৭৪৭ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৮১৯ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে