কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ায় কর্মবিরতিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

বগুড়ায় কর্মবিরতিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : পল্লী বিদ্যুৎ বোর্ডের শোষণ-নির্যাতন বন্ধ, অভিন্ন চাকুরী বিধি-পে স্কেল বাস্তবায়ন, বিশেষ প্রণোদনা, শুক্রবার ও শনিবার ছুটি, চিকিৎসা বিলসহ ১৪দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বগুড়ার শাজাহানপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকাল ১১টা থেকে বগুড়ার শাজাহানপুরে হেলেঞ্চাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ সদরদপ্তরের সামনে বিক্ষাভ ও প্রতিবাদ সভা করেন তারা।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ আওতায় জেলার ৬ টি উপজেলা ৫’শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড দীর্ঘদিন পল্লী বিদ্যুৎ সমিতির জনবলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। এর প্রতিবাদ করায় কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বোর্ড। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে কর্মবিরতি পালন করছেন তারা।

Tag
আরও খবর