কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট

শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চোপিনগর স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

চোপিনগর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, খরনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজার রহমান কাজল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান রকি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে ক-গ্রুপ ৬ষ্ঠ শ্রেণির দলকে পরাজিত করে ৭ম শ্রেণি চ্যাম্পিয়ন হয় এবং খ-গ্রুপ ৯ম শ্রেণির দলকে পরাজিত করে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হয়।

উক্ত টুর্নামেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক খায়রুল ইসলাম।

Tag
আরও খবর