নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা

শ্রীবরদীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় রানীশিমুল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণকারীগণ দক্ষতা উন্নয়নের উন্নয়ন হবে, দুর্যোগের সময়ে ইউনিয়ন পর্যায়ে কার্যকরী ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কী? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম নিয়ে সহভাগিতা, দুর্যোগ কী? দুর্যোগের কারণসমূহ, দুর্যোগের ধরন, দুর্যোগ মোকাবেলায় করণীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব-কর্তব্য, দুর্যোগের ধরন দুর্যোগ মোকাবেলায় করণীয় প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগত কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সোহাগ, মেম্বার মো. মোস্তাক, মো. বেলায়েত হোসেন, মো. শহিদুল্লা, মো. আব্দুর রহিম, মো. আব্দুল রউফ, মো. সেলিম, মহিলা মেম্বার কল্পনা নাসরিন, সাহারা বেগম, শাহিদা বেগম ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ। প্রশিক্ষণে সহায়তা করেন, ইউপি সচিব মো. সাইফুল ইসলাম, মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল ও সুলভ দফো। প্রশিক্ষণে রানীশিমুল ইউনিয়ন পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ৩০ জন সদস্য অংশগ্রহণ করে।

Tag
আরও খবর