কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধ 

প্রতিবছরের ন্যায় এবারও এতিম অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখা।
আজ ৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়ায় অবস্থিত শেরপুর জামিয়া কারীমিয়া মাদরাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার, এ.এস.এম. রবিউল ইসলাম (এসপিও), অপারেশন ম্যানেজার, মোঃ আল ইমরান, (এসপিও),  বিনিয়োগ ইনচার্জ, মোঃ সৈকত হাসান।
আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ, অত্র মাদরাসার জমিদাতা, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মাদ গোলাম মোস্তফা (গোল্ডেন), মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মাদ রজব আলীসহ আরো অনেকে।    
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার, এ.এস.এম. রবিউল ইসলাম তার বক্তৃতায় বলেন, পৌষ মাসের কনকনে ঠাণ্ডা বাতাসের দাপটে শীত সবাইকে জেঁকে ধরেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অসহায় এতিম শিশু শিক্ষার্থীদের। এরফলে, ব্যাঘাত ঘটে তাদের পড়ালেখায়। শীতার্ত এসব অসহায় ও এতিম  শিশু শিক্ষার্থীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়াল আল-আরাফা ইসলামী ব্যাংক। সেই সাথে তিনি এমন মানবিক কাজে এগিয়ে আসায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ধন্যবাদ জানান।

Tag
আরও খবর





শেরপুর প্রেসক্লাব, বগুড়া'র নতুন কমিটি গঠন

২৫৫ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে