কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ পেলেন ৩১ জন প্রার্থী

সিরাজগঞ্জে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ পেলেন ৩১ জন প্রার্থী


আগামী ৮ মে-২০২৪  প্রথম ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর  উপজেলা পরিষদ নির্বাচনের জন্য  ৩১ জন প্রার্থীর মাঝে  প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা নির্বাচন ও রিটানিং অফিসার  মোহাম্মদ শহিদুল ইসলাম বৈধ এসব প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন।

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যে,প্রথম ধাপের এ নির্বাচনে  সদর  উপজেলার চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত ৬ জন এরা হলেন,রাশেদ ইউসুফ জুয়েল দোয়াত কলম মার্কা,এস.এম.আহসান হাবীব স্বতন্ত্র প্রতীক ঘোড়া ,এস.এম.নাছিম রেজা নুর স্বতন্ত্র প্রতীক মোটরসাইকেল, মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্বতন্ত্র আনারস, মোঃ নূরুল ইসলাম সজল স্বতন্ত্র প্রতীক কাপ-পিরিচ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন,মোঃ আকরাম হোসেন স্বতন্ত্র প্রতীক তালা,মোঃ জামাত আলী মুন্সী স্বতন্ত্র প্রতীক চশমা,মোঃ জিহাদ আল ইসলাম স্বতন্ত্র প্রতীক উড়োজাহাজ,মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রতিক টিউবওয়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, মোছাঃ আফরীনা খাতুন স্বতন্ত্র প্রতীক প্রজাপতি,মোছাঃ নূরুন নাহার খানম বৈদ্যুতিক পাখা, মোছাঃ নূরে ফতিমা স্বতন্ত্র প্রতীক ফুটবল। 

বেলকুচি উপজেলার চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোহাম্মদ আমিনুল ইসলাম স্বতন্ত্র প্রতীক দোয়াত-কলম, মোঃ বদিউজ্জামান ফকির স্বতন্ত্র প্রতীক মোটর সাইকেল,  মোঃ সেরাজুল ইসলাম স্বতন্ত্র প্রতীক আনারস। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত হন, ফারুক সরকার স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি, মোঃ আঃ আলীম স্বতন্ত্র প্রতীক মাইক, মোঃ ইউসুফ আলী শেখ  স্বতন্ত্র প্রতীক উড়োজাহাজ। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ২ জন প্রতীক প্রাপ্তরা হলেন, মোছাঃ রত্না বেগম স্বতন্ত্র প্রতীক ফুটবল এবং সুলতানা রাজিয়া মিলন স্বতন্ত্র প্রতীক প্রাপ্ত হন প্রজাপতি। 

কাজিপুর উপজেলার চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত  ৩ জন এরা হলেন, আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রতীক দোয়াত কলম, মোঃ আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক ঘোড়া, মোঃ খলিলুর রহমান সিরাজী স্বতন্ত্র প্রতীক আনারস। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক প্রাপ্ত হলেন, মোঃ শহিনুল ইসলাম (শাহীন) স্বতন্ত্র প্রতীক মাইক,  মোঃ সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি,মোঃ সেলিম রেজা স্বতন্ত্র প্রতীক তালা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতীক প্রাপ্তরা হলেন,  মোছাঃ জান্নাতুল ফেরদৌস স্বতন্ত্র প্রতীক ফুটবল, মোছাঃ জুলেখা খাতুন স্বতন্ত্র প্রতীক বৈদ্যুতিক পাখা, মোছাঃ শাপলা খাতুন স্বতন্ত্র প্রতীক পদ্মফুল, মোছাঃ সুলতানা হক স্বতন্ত্র প্রতীক হাঁস। 

উক্ত  প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে, জেলা নির্বাচন ও রিটানিং  অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম তিনি সকল বৈধ প্রার্থীদেরকে নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন দিকনির্দেশনামূলক নির্দেশনা দেন ।

এ সময় প্রার্থীরাও তাদের বক্তব্যে দেন। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখা ও নির্বাচনী পরিবেশ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে গুরুত্বআরোপ করা হয়।

 এসময়ে প্রতীক বরাদ্দ  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান সহ সকল বৈধ প্রার্থীরা, সুধীজন,গুনীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন।

আরও খবর