কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিজিবি কর্তৃক জব্দকৃত ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার টাকার বিড়ি-সিগারেট ধ্বংস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক জব্দকৃত ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৮ শত ৭০ টাকা মুল্যের ভারতীয় বিড়ি-সিগারেট ধংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলস্থ বিজিবি সেক্টর সদর দপ্তরে বিড়ি-সিগারেটগুলো আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (সদর দপ্তর) সিলেট এর উপ-কমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু, বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬) এর সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসাইন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম, মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম পাটোয়ারী প্রমুখ।

বিজিবি জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক গত ২১ আগস্ট ২০২২ থেকে ৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত ৪৬ বিজিবির অভিযানে ৬৮ লাখ ৪১ হাজার ৩৫টি ভারতীয় নাসির পাতার বিড়ি, ৩৩ হাজার ৬ শত টি ভারতীয় সিগারেট আটক করা হয়। আটককৃত ভারতীয় নাসির পাতার বিড়ির মূল্য ১ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৩শত ৭০ টাকা ও সিগারেট এর মূল্য ২ লাখ ৯৬ হাজার ৫শত টাকা।

Tag
আরও খবর