কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেশব্যাপী  নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে শ্রীমঙ্গল উপজেলায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ও শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ-মানববন্ধ অনুষ্ঠিত হয়। 

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে চৌমুহনা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির শ্রীমঙ্গলের প্রতিনিধি নিলয় রশীদ, সদস্য মো: ইমরান হোসেন, আরিফ হোসেন, মোঃ শিবলু, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর, শ্রীমঙ্গল সরকারি কলেজের ছাত্রী ঈষিকা ঈষা, আরিফ হোসেন, মোঃ শিবলু, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক বিষ্ণ রাজু হাজরা প্রমুখ। 

এদিকে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে কলেজ ছাত্রদলের ব্যানারেও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন। 

মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন, উপদেষ্টারা নারী, শিশু ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সারাদেশেই শিশু ও নারী ধর্ষণ বেড়েছে। আমরা আছিয়ার ধর্ষণকারীদের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই এবং ধর্ষণরোধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান পাশ করতে হবে এবং তা দ্রুত কার্যকর করতে হবে।

Tag
আরও খবর