হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাঁচশতাধিক শিক্ষার্থী নিয়ে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফরিদপুর জেলা ছাত্রকল্যানের বিপুল আমেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ নিয়ে এটি অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পাশে একটি রেস্তোরাঁয় জমজমাট আয়োজনে ইফতার অনুষ্ঠানটি হয়। 


জবি ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি এস এম ফাহমিদ আলম রাতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সা. সম্পাদক মো. রাহাতুজ্জামান।


প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, আজ এখানে এসে এতো ছোট ভাই বোন দেখে মনে হচ্ছে সময়টা অনেক কাজে লেগেছে। আমরা একত্রে কাজ করবো। ফরিদপুরের সকল ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভকামনা থাকবে। আমি সকল সময় পাশে থাকার চেষ্টা করবো।


এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড আতিয়ার রহমান ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড সায়েদুর রহমানসহ ফরিদপুর জেলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আরও খবর