উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের

‘আমরা ১৭ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকতে চাই’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 09:24:09 am

লেখক ও সাহিত্যিক আনিসুল হক বলেছেন, আমরা ১৭ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ধর্মও পালন করবো, আমাদের বাঙালিত্ব, নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিও সামনে নিয়ে যাবো। এতে একটা জনগোষ্ঠী এগিয়ে যায়।


তিনি বলেন, সংস্কৃতির চর্চা না হলে সবকিছু অন্ধকার হয়ে যাবে। প্রগতি রুদ্ধ হয়ে যাবে। রোজা কিংবা পহেলা বৈশাখের উৎসব, একটার সঙ্গে আরেকটার কোনো দ্বন্দ্ব নাই। আমাদের সমন্বয় করতে হবে।


শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনকালে তিনি এসব কথা বলেন।


আনিসুল হক বলেন, বাংলা পঞ্জিকা এদেশের মানুষ হাজার বছর ধরে ব্যবহার করে। আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামের বাড়িতে ধান কাটা হয়েছে, বীজবপন করা হচ্ছে বাংলা পঞ্জিকা অনুসারে। এটা আমার দাদি, চাচী সবসময়ই ব্যবহার করতেন।


তিনি বলেন, পহেলা বৈশাখে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। এটা মানুষকে বলতে হয় না। আবার বাধা যে আসে, সেটাও সত্য। রমনায় বোমা হামলা হয়েছে। দুটি মিলেই আমরা চলেছি। কিন্তু আমাদের সম্প্রীতি, ভালোবাসা, শান্তি এগুলোর সঙ্গেই থাকতে হবে। সংস্কৃতির চর্চা মানুষকে উদ্ধার করে। মানুষের মধ্যে প্রীতির বন্ধন দৃঢ় করে।


এবারের পহেলা বৈশাখ উদযাপন না করার জন্য উকিল নোটিশ, মিথ্যা হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে যাওয়ার পাশাপাশি নানা ধরনের আলোচনা, সমালোচনা দেখা দিয়েছে জনমনে, যোগ করেন তিনি।

আরও খবর