ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

ভোলার ইলিশা কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন

ভোলায় খনন করা ইলিশা-১ কূপে প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান মিলেছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছে বাপেক্স সূত্র। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত হয় রাষ্ট্রয়াত্ত্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠানটি। ওই সময় মাটির প্রায় সাড়ে তিন হাজার মিটার নিচে গ্যাসের সন্ধান মেলে।


বাপেক্সের তত্ত্বাবধায়নে কূপ খনন করছে রুশ কোম্পানি গ্যাজপ্রম। সুনিদিষ্টভাবে পরিমাণ জানা না গেলেও বাপেক্স ধারণা করছে, এই কূপে ১৮০ থেকে ২০০ বিলিয়ন ঘনফুটের (বিসিএফ) মতো গ্যাসের মজুত রয়েছে।


বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, গ্যাসের সন্ধান মিলেছে। তবে এই মুহূর্তে পরীক্ষা চলছে। আগামী ৭২ ঘণ্টা পরীক্ষা চলবে। এছাড়া আনুষঙ্গিক আরও অনেক কাজ রয়েছে। সব কাজ শেষ হলে গ্যাসের মজুত, দৈনিক উত্তোলন ও ফ্লো নিশ্চিত করে বলা যাবে।


বাপেক্সের একটি সূত্র জানিয়েছে, ডিএসটি টেস্টিংয়ের মাধ্যমে শুরুতে ১০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের ফ্লো চলছে। যা পর্যায়ক্রমে আরও বাড়বে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবে বাপেক্স।


বাপেক্স ভূ-তাত্ত্বিক বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এখন টেস্টিং চলছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় গ্যাসের সন্ধান মিলেছে। যা প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত।


এর আগে গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন শুরু হয়।


১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে নয়টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট মজুতের পরিমাণ ১ দশমিক ৭ টিসিএফ ঘনফুট।

আরও খবর