মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

লজ্জা মুমিনের ভূষণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 12:15:03 am

প্রতীকী ছবি

◾আবদুল আযীয কাসেমি


লজ্জা পবিত্রতা। লজ্জা চারিত্রিক সুষমা। লজ্জা মুমিনের ভূষণ। লজ্জা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। লজ্জার বিপরীত হলো নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা ও কদর্যতা। সুস্থ রুচির মানুষমাত্রই নির্লজ্জতা ও বেহায়াপনাকে ঘৃণা করে। লজ্জা মানুষের স্বভাবজাত একটি গুণ। কিন্তু বেহায়াপনার চর্চা ও খারাপ পরিবেশ এ স্বভাবজাত গুণকে অকেজো করে দেয়।


ইসলাম এ উন্নত গুণকে কেবল সমর্থনই করেনি; একে সাব্যস্ত করেছে ইমানের গুরুত্বপূর্ণ অংশ বলে। অর্থাৎ এটি স্বভাবজাত বলে কারও মনে যেন এমন ধারণা না জন্মে, এটি তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। এক হাদিসে মহানবী (সা) বলেন, ‘ইমানের সত্তরটির অধিক শাখা-প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র অকুণ্ঠচিত্ত ঘোষণা, আর এর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।’ এরপর বললেন, ‘মনে রাখবে, লজ্জা ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা।’ (মুসলিম)


ইমাম নববি (রহ.) এ হাদিসের ব্যাখ্যায় বলেন, ‘লজ্জা ব্যক্তিকে মন্দ ও গর্হিত কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে এবং অপরের অধিকার নষ্ট করতে বারণ করে। অভিজ্ঞতায় দেখা যায়, অনেক সময় সংকোচে কাউকে সৎকাজের আদেশ দেওয়া কিংবা অসৎ কাজ থেকে বারণ করতে পারে না। এটা লজ্জা নয়। বরং দুর্বলতা ও কাপুরুষতা। শরিয়ত নির্দেশিত জায়গায় লজ্জার প্রদর্শনই প্রকৃত লজ্জা। হাদিসে এসেছে লজ্জা কেবল কল্যাণই বয়ে আনে। এতে অকল্যাণ নেই বিন্দু পরিমাণ। অপর এক বর্ণনায় এসেছে, একদিন এক আনসারি সাহাবি তাঁর এক ভাইকে লজ্জা ত্যাগ করার উপদেশ দিচ্ছেন। নবীজি তাঁকে বললেন, ‘এমন করে বলো না। লজ্জা আপাদমস্তক কল্যাণই কল্যাণ।’ (মুসলিম) 


লেখক: শিক্ষক ও হাদিস গবেষক



আরও খবর