শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

আর্জেন্টিনাকে ঢাকায় আনতে তাড়াহুড়োর কিছু নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2023 11:48:48 pm

জুনে ঢাকায় খেলা হচ্ছে না মেসির আর্জেন্টিনার, সেটা পুরনো খবর। এ মৌসুমে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পূর্ণ হবে না বলেই আর্জেন্টিনাকে ‘না’ করে দিয়েছে বাফুফে। তাহলে পরে কি বিশ্বচ্যাম্পিয়নদের ঢাকায় আনার সম্ভাবনা আছে?


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, পরবর্তীতে তো আনা যেতেই পারে। তবে তিনি এ নিয়ে তাড়াহুড়ো করতে চান না। কারণ, যেখানে মেসিদের খেলানো হবে সেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারের অনেক কাজ এখনো বাকি।


এ মাসেই ক্রীড়া প্রতিমন্ত্রী সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সাক্ষাতের প্রধান উদ্দেশ্যই হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ডিজাইন প্রধানমন্ত্রীকে দেখিয়ে অনুমোদন করানো।


এর আগে তিনি বলেছিলেন, বাফুফের চলমান ইস্যু নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বাফুফেতে এ ধরনের বিষয় হওয়ার পরে প্রধানমন্ত্রী জাপান, ইউএসএ ও ইউকে সফরের জন্য ওনার একটা বিজি সিডিউল ছিল। এ কারণে আমরা সাক্ষাত করতে পারিনি। ১৪ মে অন্য একটি বিষয় নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো। তবে বাফুফে বিষয়ে নয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আপগ্রেডেশন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো। তখন আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ডিজাইন তাঁকে দেখাবো।’


স্টেডিয়াম সংস্কারের বর্ধিত বাজেট অর্থমন্ত্রণালয় অনুমোদন দিয়েছে শর্তসাপেক্ষে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমাদের এ প্রকল্পে কিছু অর্থ বেড়েছে। যে শেড আছে তার চেয়ে বাড়াবো বলে আমাদের অর্থও বেড়েছে। আমাদের ফ্লাডলাইট ছিল নরমাল। বাফুফের চাহিদা মোতাবেক এখন এলইডি লাইটে করছি। যার কারণে, আমাদের প্রায় দ্বিগুণ টাকা লাগছে। অর্থ মন্ত্রণালয় আমাদের বর্ধিত বাজেট অনুমোদন দিয়েছে। শর্ত ছিল প্রধানমন্ত্রীকে ডিজাইন দেখানো সাপেক্ষে অনুমোদিত। আমরা প্রধানমন্ত্রীকে যখন ডিজাইন দেখাবো তখন ফুটবল ও অন্যান্য খেলাধুলার বিষয় নিয়ে আলাপ করবো।’


আর্জেন্টিনার জুনে আসা হচ্ছে না বাফুফে তাদের না করে দেওয়ায়। বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তীতে আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পরবর্তীতে তো আসতে পারে। তবে স্টেডিয়ামে কাজ চলছে এমন একটা অবস্থায় তো সম্ভব না। কারণ, এখানে যে শুধু আমাদের মিডিয়া থাকবে তা নয়। আন্তর্জাতিক মিডিয়া এখানে থাকবে। একটা অসম্পূর্ণ স্টেডিয়ামে যদি খেলা হয়, যেখানে এখন পর্যন্ত আমরা ফ্লাডলাইটও কনফার্ম করতে পারিনি। অনেক কিছুই আমরা করতে পারিনি। হয়তো মাঠ প্রস্তুত হয়ে যাবে। একটা অসম্পূর্ণ জায়গায় করলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। যে কারণে আমরা বলেছি একটু সময় নিয়ে উদ্যোগ নিতে। কারণ, তাড়াহুড়োর তো কিছু নেই। আমরা যদি একটু সময় নিয়ে করতে পারি তাহলে দেশের ভাবমূর্তির জন্যও ভালো হবে, সবার জন্যই ভালো হবে।


কবে নাগাদ শতভাগ সম্পূর্ণ হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ? প্রতিমন্ত্রী বলেন, ‘এটা যেহেতু প্রধানমন্ত্রীকে দেখানো সাপেক্ষে অনুমোদন তাই সময় লাগবে। বাফুফে থেকে এলইডি ফ্লাডলাইটের কথা বলা হয়েছে। যে কারণে, অর্থ বেড়েছে। এর অনুমোদনেরও প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত অনুমোদন না দেবেন ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করা যাবে না। এজন্য সঠিক করে বলতে পারছি না ঠিক কবে নাগাদ স্টেডিয়ামের সংস্কার কাজ শতভাগ সম্পূর্ণ হবে। তবে, যত দ্রুত সম্ভব আমরা কাজটা শেষ করবো।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৬ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে