আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

৭৯ বছর বয়সে বাবা হলেন মার্কিন অভিনেতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-05-2023 04:23:22 pm

আবারো বাবা হলেন মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরো। ৭৯ বছর বয়সে এসে বাবা হওয়ার সুখবরটি নিজেই জানালেন অস্কারজয়ী এ অভিনেতা। অভিনেতা এখন বার্ধক্য সময় পার করছেন।


এনডিটিভি জানায়, আসন্ন ছবি ‘অ্যাবাউট মাই ফাদার’-এর প্রচারের সময় এই সুখবর শেয়ার করে নেন রবার্ট। কথা বলেন পিতৃত্ব নিয়েও। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই সাক্ষাৎকার দেন তিনি। এসময় সঞ্চালক বলেন, ‘আমি জানি আপনার ৬ সন্তান।’


এ বক্তব্য সংশোধন করে দিয়ে ‘দ্য আইরিশম্যান’, ‘দ্য গডফাদার: পার্ট ২’ খ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো বলেন, ‘আমার সন্তান সাতজন। সম্প্রতি আমাদের আরেকটি সন্তান হয়েছে।’


যদিও সপ্তম সন্তানের মা কে তা জানাননি। তবে তার বর্তমান প্রেমিকা টিফানি চেন কিছুদিন আগে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, সপ্তম সন্তানের মা টিফানি।


রবার্ট ডি নিরোর প্রথম স্ত্রী ডায়ান অ্যাবোটের। এ সংসারে ড্রেনা নামে এক কন্যা সন্তান রয়েছে, যার বয়স ৫১ বছর। অন্যদিকে পুত্র রাফায়েলের বয়স ৪৬ বছর। ১৯৯৫ সালে রবার্ট ডি নিরোর বান্ধবী মডেল-অভিনেত্রী টুকি স্মিথ যমজ পুত্র সন্তান জুলিয়ান এবং অ্যারনের (২৭) জন্ম দেন। এ দুই সন্তানের বাবা রবার্ট।


তা ছাড়াও পুত্র এলিয়ট (২৪), কন্যা হেলেন গ্রেস (১১) নামে দুই সন্তান রয়েছে। এ দুই সন্তানের মা রবার্ট ডি নিরোর প্রাক্তন স্ত্রী গ্রেস হাইটাওয়ার।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে