আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা গোবিপ্রবিতে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য গোবিপ্রবিতে ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফরিদ উদ্দিন চৌধুরী মিরসরাইয়ে মলিয়াইশ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, সৈয়দ সালাউদ্দিন আহবায়ক ও রুবেল আহমদ সদস্য সচিব সাতক্ষীরায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ৭ মাদক কারবারির জেল-জরিমানা লাখাইয়ের ৩দিনের জন্য বসেছে পশুর হাট,চাহিদা মাঝারি সাইজের গরু। গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির

দলীয় সরকারের অধীনে কখনো নিরপেক্ষ নির্বাচন নয় - ব্যারিস্টার খোকন



বিএনপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার নির্বাচনী এলাকায় ঝটিকা পথ সভায় করেন।

শুক্রবার (১২মে) বাদ জুমার নামাজের পর মোহাম্মদপুর জনতা  বাজারে দলীয় নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে এক পথ সভায়  তিনি বলেন গত ৭মে-২০২৩ মোহাম্মদপুর জনতা প্রাথমিক বিদ্যালয়ের  নতুন বহুতল ভবনের উদ্বোধন কালে এইচ এম ইব্রাহিম এমপির পাশে দাড়ানো কে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয় পরে দু'গ্রুপের লোকজন একত্রি হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াসউদ্দিন উপস্থিতিতে পুলিশের উপর হামলা গাড়ি ভাঙচুর করেন এমপির আস্থাভাজন ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব অঞ্চল) আওয়ামীলীগের সভাপতি স্বপন কে স্কুলের ভিতরে আটকিয়ে রাখে। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে পুলিশ ভ্যানে করে বাড়ীতে পৌঁছিয়ে দিতে গেলে চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশের গাড়িতে ও তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ হামলা পুলিশসহ ৯জন আহত হয়।  পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  আওয়ামীলীগের দু'গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৯ জন আহত হয় যাহা প্রিন্ট ও ইলেকট্রিক এবং অনলাইন মিডিয়া প্রকাশিত হয়েছে। আপনাদের এই বাজারের সকল ব্যবসায়ী নিজ চোখে দেখেছেন ।এরই মাঝে আপনারা শুনেছেন পুলিশ নিজে বাদী হয়ে অজ্ঞাত এক থেকে একশ পঞ্চাশ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। প্রশাসনের কাছে আমার প্রশ্ন প্রকাশ্য দিনের ঘটনা ঘটলো আপনারা গুলি করলেন দুই গ্রুপের কাউকে আসামি না করে এক থেকে একশ পঞ্চাশ জন অজ্ঞাতনামা আসামি করে এই মামলায় আমার দলের ইউনিয়ন যুবদলের নেতা সেলিম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আরিয়ান কে গ্রেফতার করে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ হবে না। তারাই মামলা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই আমাদের দলীয় নেতাকর্মীদেরকে জেলে প্রেরণ করে, কেন্দ্র দখলের পাঁয়তারা করবে। আমির উক্ত ঘটনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি)র দৃষ্টি আকর্ষণ করছি। 
ওইদিনের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে  উক্ত ঘটনার সাথে যাহারা জড়িত পুলিশের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে চার্জশিট  প্রদানের দাবি করেন ব্যারিস্টার খোকন। আটককৃত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারকে সান্ত্বনা দেন। 

এরআগে, সকাল ১১ ঘটিকায় চাটখিল পৌরসভা ছাত্রদলের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অফিজ উদ্দিন অপুর কবর জিয়ারত করে পরিবারের প্রতি সমবেদনা জানান। উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপি'র আহবায়ক এডভোকেট আবু হানিফ, পৌরসভা বিএনপি'র আহবায়ক দেওয়ান শামসুল আরেফীন শামীম, উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের  উপজেলা  পৌরসভা ইউনিয়নের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর






6a00a84d23bbb-100526094621.webp
একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি

১৪ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে