দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় বাজারজাতকরনের সময়ের আগেই পেঁকে ঝরে যাচ্ছে হিমসাগর আম,বিপাকে চাষী

শার্শায় বাজারজাতকরনের সময়ের আগেই পেঁকে ঝরে যাচ্ছে হিমসাগর আম,বিপাকে চাষী যশোরের শার্শায় সরকারি নির্দেশনা মোতাবেক হিমসাগর আম বাজারজাতকরনের সময় আসার আগেই প্রচন্ড রোদ ও গরমে পেঁকে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে বলে উদ্বিগ্ন হয়ে পড়েছে চাষীরা। কিন্তু প্রশাসনের ভয়ে গাছ থেকে আম পেড়ে বাজারজাত না করতে পেরে চাষীরা পড়েছেন বিপাকে । বুধবার(১৪ মে) সকালে শার্শার বাগআঁচড়া বেলতলা আম বাজারে আম বিক্রি করতে আসা চাষীরা সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। চাষীরা জানিয়েছেন,শার্শা উপজেলা প্রশাসন থেকে আম বাজারজাতকরনের সময় নির্দেশিকা একটি ক্যালেন্ডার প্রকাশ করেছেন।সেখানে আগামী ২১ শে মে থেকে হিমসাগর আম বাজারজাত করনের জন্য উল্লেখ করা হয়েছে।অথচ সেই সময় আসার আগেই বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরম ও রোদে গাছের আম পেঁকে ঝরে পড়ে যাচ্ছে।এমতাবস্থায় চাষীরা প্রশাসনের জরিমানা বা ভ্রাম্যমাণ আদালতের ভয়ে আম বাজারজাত করতে পারছেন না। ফলে প্রতিদিন গাছ থেকে ৫ থেকে ৭ কেজি আম ঝরে পড়ে যাচ্ছে।এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে আম চাষীরা। আম চাষী জয়নাল আবেদীন জানান,হিমসাগর আম বাজারজাত করতে এখনো ৭ দিন বাকী।তবে এর আগেই গাছে আম পেঁকে ঝরতে শুরু হয়েছে কৃষি কর্মকর্তাদের জানালে তারা বাগান পরিদর্শন করে কিছু আম বাজারজাত কারণের প্রত্যায়ন দিচ্ছেন। তবে এ ভাবে আম বাজারজাত করতে তাদের খরচ বেশী হচ্ছে। এ সময় তিনি এ আম বাজারজাত করণের সময় আরো কয়েকদিন এগিয়ে নিয়ে আসার জন প্রশাসনের প্রতি অনুরোধ জানান। জুলু নামে আরো এক চাষী জানান,তার বাগানে হিমসাগর আম পেঁকে পড়ে যাচ্ছে বলে উপসহকারী কৃষি কর্মকর্তাতে জানালে তিনি পেঁকে যাওয়া আম বাজারজাত করনের জন্য প্রত্যায়ন দিয়েছিলেন।তবে আম পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে এসে তিনি পড়েছেন বিপাকে। কোন ব্যবসায়ী জরিমানার ভয়ে এ আম কিনছেন না। ফলে তিনি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, একটি গাছে বা বাগানে সব আম একসাথে পাঁকেনা। হিমসাগর আম পেঁকে যাচ্ছে তাদের জানালে তারা বাগান পরিদর্শন করে কিছু আম বাজারজাত করনের জন্য প্রত্যায়ন দিচ্ছেন। তবে যদি সব আম বাজারজাত করতে সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ যে আমগুলো এখনো পাঁকেনি সে গুলোয় ক্যামিক্যাল মিশিয়ে বাজারজাত করতে পারে। এসময় তিনি আম পেঁকে গেলে উপজেলা কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য চাষীদের অনুরোধ জানান। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জানিয়েছেন, আম বাজারজাত করণ বিষয়ে ক্যালেন্ডারে যাই থাকুক, যদি কোন বাগানের আম আগে পেঁকে যায়, তাহলে সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তার অনুমোদন নিয়ে সেই আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। উপজেলা কৃষি কর্মকর্তাকে সাথে নিয়ে তিনি বেলতলা আম বাজার মনিটরিং করেছেন এবং পরবর্তীতেও করবেন। যে সকল পরিপক্ক আম বাজারে আছে, সেগুলোর বিষয়ে কাউকে কোন ধরনের নিষেধ করা হয় নাই। তবে অপরিপক্ক ও কেমিক্যাল মেশানো আম বাজারে বিক্রয় করা যাবে না।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪২ মিনিট আগে