পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা

জাবিতে মানোন্নয়ন পরীক্ষা চালু করাসহ চার দফা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের

জাবিতে মানোন্নয়ন পরীক্ষা চালু করাসহ চার দফা দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের 
জাবি প্রতিনিধি 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল বিভাগে সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ব্যবস্থা চালু করাসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
আজ বুধবার (১৪ মে) বিকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর এ স্মারকলিপি দেন তারা।
তাদের বাকি দাবিগুলো হলো- শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে, টিউটোরিয়াল ও চূড়ান্ত পরীক্ষাসহ সকল পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দিতে হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডেমো ক্লাসসহ শিক্ষার্থীদের ফিডব্যাক ব্যবস্থা চালু করতে হবে। 

স্মারকলিপিতে সংগঠনটির নেতাকর্মীরা উল্লেখ করেন,  বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের পাঠদান সম্পর্কে মতামত প্রকাশের কোনো সুযোগ নেই। এমনকি বিভিন্ন সময়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে অনেক শিক্ষার্থীকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তবে পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের কোনো কার্যকর পদ্ধতি চালু নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মানোন্নয়ন পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র মৌখিক পরীক্ষাই যথেষ্ট নয়। তাই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শেখানোর দক্ষতা যাচাইয়ের জন্য প্রার্থীদের ডেমো ক্লাস নেওয়া উচিত। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা নিম্নলিখিত চারটি দাবি উত্থাপন করছি।
তারা আরও উল্লেখ করেন, আমরা মনে করি দাবিগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার গুণগত মান বৃদ্ধির জন্য অপরিহার্য। আমরা বিশ্বাস করি, আপনার সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হবে।
Tag
আরও খবর