জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

বিদেশি কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল বাতিলের সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 10:19:39 am


বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আরবের মিশন প্রধানরা ঢাকায় যে বিশেষ প্রটোকল পেতেন তা আর পাবেন না। ফলে সব দেশের রাষ্ট্রদূতদের একই ধরনের নিরাপত্তা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিদেশি রাষ্ট্রদূতরা পতাকা উড়িয়ে চলাচল করতে পারবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে। 


পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির মাধ্যমে সম্প্রতি দূতাবাস ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।


গতকাল সোমবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


রাষ্ট্রদূতদের প্রটোকল প্রত্যাহার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি আরও অনেকে এই সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮ জন সবাই চান এই সুযোগ। আমরা এটা দিতে পারছি না। যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেওয়া হবে না।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাষ্ট্রদূতের অতিরিক্ত সুবিধা প্রত্যাহার করা হয়েছে। কারণ উন্নত দেশে এ ধরনের সুবিধা কেউ দেয় না। এছাড়া আমাদের দেশে আইনশৃঙ্খলা এত খারাপ না যে, রাস্তায় গুলি করে মেরে ফেলে, শপিং মলে গুলি করে মেরে ফেলে- এরকম আমাদের দেশে অবস্থা নেই।


রাষ্ট্রদূতদের জন্য বিশেষ নিরাপত্তা সুবিধা প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আমাদের ফোর্সগুলো প্রয়োজন, কারণ আমাদের মেট্রো ও পদ্মা সেতু চালু হয়েছে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ যদি চায় এই ফোর্স, তারা ভাড়া করতে পারবে অর্থের বিনিময়ে এবং এটি অন্য দেশেও আছে।


এছাড়া রাষ্ট্রদূতরা পতাকা উড়িয়ে চলাচল করতে পারবেন না জানিয়ে মন্ত্রী বলেন, উন্নত দেশে কোনো রাষ্ট্রদূত পতাকা উড়িয়ে ভ্রমণ করেন না—আমেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশে। আমরা চিন্তা করছি, এ বিষয়টিও আমরা প্রত্যাহার করব।


এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন, তারা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কিছু জানেন না। তবে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। সূত্র: বাসস

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩১ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে