সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

পানাহারের আদবগুলো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2022 02:04:48 am

প্রতীকী ছবি

◾আবদুল আযীয কাসেমি


খাওয়া-দাওয়া মানুষের বেঁচে থাকার অপরিহার্য উপাদান। সজীব-সতেজ জীবন ধরে রাখতে হলে পানাহারের কোনো বিকল্প নেই। মহানবী (সা.) পানাহারের আদবগুলো অত্যন্ত বিশদভাবে উম্মতের সামনে বলে গেছেন। গুরুত্বপূর্ণ কয়েকটি আদব এখানে তুলে ধরছি:


▪️এক. খাওয়ার সময় দুই হাঁটু উঠিয়ে খাবারের দিকে ঝুঁকে খাওয়া উত্তম। এতে আল্লাহর নেয়ামতের প্রতি সকৃতজ্ঞ মুখাপেক্ষিতা ফুটে ওঠে। সাহাবি হজরত আনাস বিন মালিক (রা.) বলেন, ‘নবীজি আমাকে একটি কাজে পাঠালেন। ফিরে এসে দেখি, তিনি দুই হাঁটু উঠিয়ে খেজুর খাচ্ছেন।’ (মুসনাদে আহমদ)


▪️দুই. খাবার ঠান্ডা করে খাওয়া সুন্নত। হজরত আসমা বিনতে আবু বকর সম্পর্কে বর্ণিত আছে, যখন তাঁর কাছে অতি সুস্বাদু খাবার ‘সারিদ’ আনা হতো, তখন তিনি তা ধোঁয়ামুক্ত হয়ে ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে বলতেন। তিনি বলতেন, ‘আমি নবীজিকে বলতে শুনেছি, এটা অধিকতর বরকতের কারণ।’ (সুনানে দারেমি) 


▪️তিন. খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, এক প্লেটে খেতে বসলে নিজের পাশ থেকে খাওয়া এবং ডান হাতে খাওয়া সুন্নত। সাহাবি ওমর ইবনে আবু সালামা বলেন, ‘আমি তখনো ছোট। নবীজির ঘরেই আমার বসবাস। তাঁর সঙ্গে আমি খেতে বসতাম। আমার হাত প্লেটের বিভিন্ন স্থানে ঘুরত। মানে একবার এখান থেকে, আরেকবার ওখান থেকে নিয়ে খেতাম। একদিন নবীজি বড় আদুরে ভাষায় আমাকে বললেন, “শোনো বৎস, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বে। ডান হাত দিয়ে খাবে এবং নিজের পাশ থেকে খাবে।” তখন থেকে আমার খাওয়ার পদ্ধতি এমনই।’ (সহিহ বুখারি) 


▪️চার. খাওয়া শেষে আঙুল ও প্লেটের অবশিষ্টাংশ চেটে খাওয়া সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘যখন তোমাদের কেউ খাওয়া শেষ করে, তখন সে যেন আঙুল চেটে খাওয়ার আগে হাত না মোছে।’ (সহিহ বুখারি) অন্য হাদিসে বর্ণিত হয়েছে, নবীজি আঙুল ও পাত্র চেটে খেতে আদেশ দিয়েছেন। এরপর বলেছেন, ‘নিশ্চয়ই তোমরা এর কোনটিতে বরকত আছে, জানো না।’ (সহিহ মুসলিম) 


▪️পাঁচ. খাওয়া শেষে কুলি করা সুন্নত। সুওয়াইদ ইবনে নোমান বলেন, ‘এক সফরে আমি নবীজির সঙ্গে ছিলাম। সন্ধ্যার সময় আমরা পানির সঙ্গে ছাতু মিশিয়ে খেলাম। এরপর কুলি করে মাগরিবের নামাজ পড়লাম।’ (সহিহ বুখারি) 


লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৮ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৪ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে