আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জ মোবাইল কোর্টের অভিযানে স্কুলের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা বাজারে আজ (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। 


জানাগেছে, উপজেলার কামলা বাজার সংলগ্ন ৩৪ নং জিলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দোকান চালিয়ে আসছিল। স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বারবার জমির দখল ছেড়ে দিতে বললেও তারা এতে কর্ণপাত করেনি। 


পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর এ ব্যাপারে অভিযোগ দাখিল করেন ওই স্কুল কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার ওই ব্যবসায়ীদের দখল ছেড়ে দেবার লিখিত নোটিশ প্রদান করেন। নোটিশ প্রাপ্তির পরেও তারা জমি ছেড়ে না দিলে আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ওই ব্যবসায়ীদের দোকান ভেঙে দিয়ে উচ্ছেদ করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ এম এ মালেক। এ অভিযানে সাহায্য করেন মোরেলগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা। 


এ অভিযানে মোঃ শাহজাহান শেখের পোল্ট্রি খাবারের দোকান, মোঃ হারুন হাওলাদারের মুদি দোকান, মোঃ মুজিবরের চায়ের দোকান এবং মোঃ মুনির হাওলাদারের সারের দোকান উচ্ছেদ করা হয়েছে। ৩০ বছর ধরে তারা অবৈধভাবে স্কুলের জমি দখল করে এসব দোকান চালিয়ে গেছেন বলে জানা গেছে। 


জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম জানান, স্কুলের চলমান সীমানা প্রাচীরের কাজ বাঁধাগ্রস্ত হচ্ছিল। ওই অবৈধ দখলকারদের বারবার বলা সত্ত্বেও তারা সড়ে যায়নি। ফলে আইনের দারস্থ হতে বাধ্য হয়েছি। 


উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, অবৈধ দখল উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর