বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শ্রবণ সমস্যা ও সমাধানে করণীয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-09-2022 02:39:56 am

প্রতীকী ছবি

◾ডা. ম. মঈনুল হাফিজ 


বধিরতা ও শ্রবণ সমস্যা একটি সামাজিক ব্যাধি। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ কোনো না কোনোভাবে শ্রবণ সমস্যায় ভুগছে এবং সঠিক সময়ে চিকিৎসা না করার কারণে সমস্যা জটিল হচ্ছে। তাই কানের শ্রবণ সমস্যায় শুরুতেই যত্ন নেওয়া জরুরি।


◾শ্রবণ সমস্যার কারণ 


▪️জন্মগত ত্রুটির কারণে শ্রবণ সমস্যা দেখা দিতে পারে।

▪️বংশ ও জিনগত কারণ।

▪️প্রসবকালীন জটিলতা।

▪️মায়ের গর্ভকালীন কিছু সংক্রমণ।

▪️শিশুর মেনিনজাইটিস বা মস্তিষ্কে কনফেশন এবং ভাইরাসজনিত রোগ, যেমন মাম্পস, মিসেলস ইত্যাদি।

▪️উচ্চশব্দ। হেডসেট বা হেডফোনের বেশি ভলিউম, উচ্চশব্দের কনসার্ট, আতশবাজির শব্দ, রাস্তায় গাড়ির হর্ন, কলকারখানার শব্দ ও বজ্রপাতের শব্দ।

▪️কানের ক্ষতিকর ওষুধের ব্যবহার বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ড্রপ ব্যবহার।

▪️কানে আঘাত ও দুর্ঘটনা।

▪️দীর্ঘদিনের কানের প্রদাহ বা সংক্রমণ।

▪️শিশু-কিশোরদের দীর্ঘদিনের টনসিলে সংক্রমণ।

▪️দীর্ঘদিন কানে ময়লা জমে থাকা।

▪️বয়সজনিত কারণ।

▪️ধূমপান, রক্তে চর্বি জমা, পুষ্টিহীনতা ও হঠাৎ খারাপ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ।



◾ প্রতিরোধ


▪️বংশ ও জিনগত বধিরতা দূর করতে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। জেনেটিক রোগ সম্পর্কে ধারণা থাকলে, বিশেষ করে কনসেনগুয়াল ম্যারেজ তথা রক্ত সম্পর্কিত বিয়ে বাদ দিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব।

▪️জন্মগত ত্রুটি দূর করতে নিরাপদ গর্ভধারণ ও প্রসব নিশ্চিত করা।

▪️জন্ম-পরবর্তী নবজাতকের সঠিক যত্ন ও চিকিৎসা নিশ্চিত করা।

▪️জন্মের পরপরই কানের শ্রবণশক্তি পরীক্ষা করা এবং সেটি স্বাভাবিক স্ক্রিনিং প্রক্রিয়ায় নিয়ে আসা। দ্রুত রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নেওয়া।


◾চিকিৎসা


▪️সুস্থ-স্বাভাবিক শ্রবণক্ষমতাসম্পন্ন শিশু পেতে মা ও শিশুর টিকা নিশ্চিত করতে হবে।

▪️শিশু বয়সে কোনো ভাইরাসজনিত রোগ, বিশেষ করে জ্বর হলে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া এবং কানে শোনার সমস্যা আছে কি না, খেয়াল রাখা।

▪️বাচ্চাদের টনসিলে সংক্রমণ ও এডিনয়েড বা নাকের পেছনের টনসিলের সঠিক চিকিৎসা নেওয়া এবং প্রয়োজনে সার্জারি করান।

▪️কান থেকে পানি, পুঁজ, রক্ত পড়লে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া এবং সঠিক চিকিৎসা নেওয়া।

▪️দীর্ঘদিন ধরে কানের প্রদাহ বা পর্দায় ছিদ্র থাকলে সঠিক চিকিৎসা নেওয়া।

▪️বয়সজনিত কারণে বা অন্য যেকোনো কারণে শোনার সমস্যা হলে কানের শ্রবণ পরীক্ষা-পরবর্তী রোগ নির্ণয় করে অনেক ক্ষেত্রে শ্রবণযন্ত্রের সাহায্যে কানে শোনার ক্ষমতা ফিরিয়ে আনা যায়।

▪️শব্দদূষণ এড়িয়ে চলা। 

▪️বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কানে কোনো ওষুধ, তেল বা ড্রপ ব্যবহার না করা।

▪️কানে ময়লা বা খৈল জমে কান বন্ধ হলে বা কানে কোনো কিছু ঢুকলে তা বের করতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এ ছাড়া স্বাস্থ্য সেবাদানকারীদের শ্রবণ প্রতিরোধ ও প্রতিকারে প্রশিক্ষিত করা প্রয়োজন।

 


লেখক: ডা. ম. মঈনুল হাফিজ, নাক, কান, গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন



তথ্যসূত্র: আজকের পত্রিকা

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১০৭ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে