গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 02:03:25 am

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। ফাইল ফটো

◾ আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে তার মৃত্যু হয়। বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ তথ্য জানায়। 


ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিভাবেথ ওই প্রাসাদে গ্রীষ্মকালীন অবকাশ কাটাচ্ছিলেন। সেখানে তিনি ভালোই ছিলেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। তখন তারা রানিকে তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছিলেন। রানির অসুস্থতার খবরে স্কটল্যান্ড ছুটে যান তার স্বজনরা। লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহ্যাম প্যালেস। 


এদিকে অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশে বিদেশ ছড়িয়ে থাকা তার সন্তান ও নাতি-নাতনিদের অনেকেই ইতোমধ্যে স্কটল্যান্ডে পৌঁছে গেছেন, বাকিরা রয়েছেন যাত্রাপথে।


১৯৫২ সালে সিংহাসনে বসেন রানি। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ৭০ বছর ধরে ওই পদে আসীন ছিলেন তিনি। এ সময় তিনি বহু সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। চলতি বছরই রানির সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।


রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।


রানির মৃত্যুতে তার বড় ছেলে সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস নতুন রাজা ও কমনওয়েলথভুক্ত রাজ্যের রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দেবেন।


বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রানি আজ (বৃহস্পতিবার) বিকালে বালমোরালে মারা গেছেন।রাষ্ট্রপ্রধান হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের মেয়াদে যুদ্ধ-পরবতী সংস্কার, সাম্রাজ্য থেকে কমনওলেথে উত্তরণ, স্নায়ুযুদ্ধের সমাপ্তি, ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের প্রবেশ এবং তা থেকে প্রত্যাহারের মতো ঘটনাগুলো উল্লেখ্যযোগ্য।


রানির শাসনকালে দেশটিতে ১৫ জন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ১৮৭৪ সালে জন্ম নেওয়া উইনস্টন চার্চিলকে দিয়ে শুরু, শেষ হয় লিজ ট্রাসকে দিয়ে। যাকে গত সপ্তাহে নিয়োগ দেন রানি।


সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম- সবখানেই বহুল আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। 


বয়সটা নব্বইয়ের ঘরে হলেও, সদা হাস্যোজ্জ্বল ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। তার আরচণে গাম্ভীর্যতা থাকলেও কোথাও যেন চিরতরুণীর আবহ খুঁজে পাওয়া যেত; যেন বার্ধ্যক্য সে অর্থে ছুঁতেই পারেনি তাকে। লন্ডনের মেফেয়ারে ইয়র্কের ডিউক এবং ডাচেসের (পরে রাজা জর্জ এবং রানি এলিজাবেথ) প্রথম সন্তান এলিজাবেথ আলেকজান্ড্রা ম্যারি। সময়টা ১৯২৬ সালের ২১ এপ্রিল।


তার বাবা ১৯৩৬ সালে নিজের ভাই রাজা অষ্টম এডওয়ার্ডের পর সিংহাসনে বসেন। তখন থেকেই সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন ১০ বছরের দ্বিতীয় এলিজাবেথ।


১৭ বছরের অপেক্ষায় অবসান ঘটে ১৯৫৩ সালে। এ বছরের ২ জুন ব্রিটিশ সাম্রাজ্যের মুকুট মাথায় নেন ২৭ বছরের দ্বিতীয় এলিজাবেথ। তবে এক বছর আগে ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রাজা জর্জ মারা গেলে, সেদিনই রানি হন তিনি।


প্রাসাদেই ব্যক্তিগতভাবে শিক্ষিত হয়েছিলেন এই রানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর নারী বিভাগ-অগজিলিয়ারি টেরটোরিয়াল সার্ভিসে যোগদান করে জনসাধারণের দায়িত্ব পালন শুরু করেছিলেন তিনি।


১৯৪৭ সালে গ্রিস ও ডেনমার্কের সাবেক প্রিন্স ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন দ্বিতীয় এলিজাবেথ। এই দম্পতির চার সন্তান- ওয়েলসের প্রিন্স চার্লস, প্রিন্সেন অ্যান, ইয়র্কের ডিউক প্রিন্স অ্যান্ড্রু এবং ওয়েসেক্সের আর্ল প্রিন্স এডওয়ার্ড।


আরও খবর