দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মুরগি ও চালের বাজারে কিছুটা স্বস্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-09-2022 10:34:45 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


নিত্যপণ্যের দাম যখন লাগামছাড়া ঘোড়া, তখন ঊর্ধ্বমুখী বাজারে কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে মুরগি ও চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমেছে কেজিতে ২০ টাকা। আর চালের দাম কমেছে ৫০ কেজির বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।


আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। তবে অপরিবর্তিত রয়েছে সোনালি মুরগির দাম। আর গত সপ্তাহে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল ৬৮ থেকে ৭২ টাকা দরে বিক্রি হলেও আজকের বাজারে এটি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৬৮ টাকা দরে। এ ছাড়া মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকায়। যা আগের সপ্তাহে ছিল ৫৮ থেকে ৬০ টাকা।


চালের দামের বিষয়ে মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, ‘বাজারে চালের সরবরাহ ভালো রয়েছে। তাই দাম কিছুটা কমে এসেছে। সিন্ডিকেট দূর করতে পারলে চালের বাজার আরও স্বাভাবিক হয়ে আসবে।’


সাধারণ ক্রেতা বজলুর রহমান বলেন, ‘তদারকি ব্যবস্থা জোরদার করা গেলেই নিত্যপণ্যের দাম হাতের নাগালে থাকবে। অসাধু ব্যবসায়ীরা যে সুযোগ নিতে চায়, তা যে কোনো মূল্যেই প্রতিহত করতে হবে।’


বাজারে সবজির দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। মানভেদে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। রাজধানীর কারওয়ান বাজারে বেগুন, করলা, কাকরোল, ঢেড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। মরিচের ঝাঁঝ কিছুটা কমে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দর। আদা, রসুন, পেঁয়াজের দামও রয়েছে অপরিবর্তিত।


ভোক্তা অধিকারের অভিযানের পর অস্থিতিশীল হয়ে ওঠা ডিমের বাজার এখন বেশ স্বাভাবিক। প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। 


মসলাজাতীয় পণ্য এলাচ, দারুচিনি, লবঙ্গর দাম একই অবস্থায় থাকলেও দর ওঠা-নামা করছে জিরার বাজারে। পণ্যটির দর ১০ টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৯০ থেকে ৫০০ টাকা দরে।


ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে মুদিপণ্য বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে বলে দাবি বিক্রেতাদের। দৈনিক বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে কারওয়ান বাজারের বাবুল মিয়ার কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বেচাকেনা আগের মতো নেই। তেলের দামের প্রভাবে মানুষ এখন কেনে কম। আগে যেখানে ৫ কেজি পণ্য নিত এখন সেক্ষেত্রে নেয় ২ কেজি করে।’


আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১২ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে