আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭, আহত ১০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2023 10:40:19 am

মেক্সিকোতে রোববার একটি গির্জার ছাদ ধসে পড়ায় কমপক্ষে সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছে। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

খবর এএফপি’র।

তামউলিপাস রাজ্য সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মেক্সিকোর উত্তর-পূর্ব উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে এ ছাদ ধসের ঘটনায় সাতজনের মৃত্যুর নিশ্চিত এবং ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, রোববার বিকেলের এ ঘটনায় আরও অনেকে সেখানে আটকা পড়ে আছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় গণমাধ্যমে পরিবেশিত খবরে বলা হয়, সান্তা ক্রুজ প্যারিসের ধ্বংস্তুপের নীচে কমপক্ষে ২০ জন নিখোঁজ রয়েছে। ছাদ ধসে পড়ার সময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা সেখানে তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করছিল।

সামাজিক যোাগযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও ফুটেজে স্থানীয় ডায়োসিসের বিশপ হোসে আরমান্দো আলভারেজ বলেন, ‘ধর্মীয় একটি অনুষ্ঠান চলাকালে গির্জাটির ছাদ ধসে পড়ায় আমাদের একটি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন তারা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকদের বাঁচাতে প্রয়োজনীয় কাজ করছে।’

রেডক্রসের এক উদ্ধারকর্মী মিলেনিও টেলিভিশনকে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ, দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।

টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে কয়েক ডজন লোককে বাচাঁতে ধসে গির্জার ছাদের কিছু অংশ খুঁটি দিয়ে ধরে রাখার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

Tag
আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে