গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু পাকিস্তানের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2023 12:10:02 am

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাকিস্তান। পাকিস্তানের দেয়া ২৮৭ রানের জবাবে ২০৫ রানেই গুটিয়ে গেছে ডাচরা। ফলে আসরে শুভসূচনা করল বাবর আজমের দল।


শুক্রবার হাদ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। প্রথমে ব্যাট করা পাকিস্তান ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়। 


২৮৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ওপেনার বিক্রমজিত সিং হাফসেঞ্চুরি করেন। এই ব্যাটার ৬৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫২ রান করে শাদাব খানের বলে আউট হন। তিনি ম্যাক্স ও’ডোওডের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলেন। ম্যাক্সকে ব্যক্তিগত ৫ রানে হাসান আলী ফেরান। কলিন অ্যাকেরম্যানকে ১৭ রানে বোল্ড করেন ইফতিখার আহমেদ।


দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও অসাধারণ ছিলেন বাস ডে লেড। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে এক সময় ডাচরা জয়েরও স্বপ্ন দেখে। তবে মোহাম্মদ নওয়াজের বলে ব্যক্তিগত ৬৭ রানে বোল্ড হন তিনি। ৬৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস সাজান তিনি। শেষ দিকে লোগান ভ্যান বিকে ২৮ রানের অপরাজিত ইনিংসে দলটি দুইশ রানের কোটা পার করে। তবে বড় ব্যবধানেই হারতে হয় তাদের।


পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান হারিস রউফ। হাসান আলী দুটি উইকেট দখল করেন।


এরআগে, প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মাথায়ই প্রথম উইকেট হারায় পাকিস্তান। অফ ফর্মে থাকা ফখর জামানকে কট এন্ড বল করেন লোগান ভ্যান বিক। অধিনায়ক বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩৪ রানের মাথায় ব্যক্তিগত ৫ রান করেই ফেরেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই ব্যাটার। দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হক। ব্যক্তিগত ১৫ রান করে পল ভ্যান মিকরানের বলে ক্যাচ উঠিয়ে দেন তিনি।


তবে চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন রিজওয়ান ও শাকিল। তারা ১১৪ বলে দ্রুত ১২০ রানের পার্টনারশিপ গড়েন। তবে ২৪ রানের ব্যবধানে দুজনকেই হারায় পাকিস্তান। ৫২ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৮ করে আরায়ান দত্তের বলে আউট হন শাকিল। ৭৫ বলে একই রানে ডে লিডের বলে বোল্ড হন রিজওয়ান।


এরপর ডে লেড ইফতিখার আহদেমকে (৯) দ্রুত ফেরালেও মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের আরেকটি জুটিতে দলীয় তিনশর স্বপ্ন দেখে পাকিস্তান। তবে ৩৪ বলে ৩২ করা শাদাবকে বোল্ড করে ডে লিড ফের ডাচদের ম্যাচে ফেরান। নওয়াজ ৪৩ বলে ৩৯ রানে রান আউট হন। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি (অপরাজিত) ১৩ ও হারিস রউফ ১৪ বলে ১৬ রান করলে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান।


নেদারল্যান্ডস বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান ডে লিড। এছাড়া ২টি উইকেট পান কলিন অ্যাকেরম্যান।


ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল।

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫২ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে