স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্র সমাধানে ব্যর্থ বিশ্ব

ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে বিশ্ব। শনিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল এ কথা বলেছেন। চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার সময় এ কথা উল্লেখ করেছেন তিনি। বোরেল বলেন, ‘বিশ্ব শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। ৩০ বছরেও দ্বি-রাষ্ট্রীয় সামাধানে কোনো সফলতা পায়নি। দুটি পৃথক রাষ্ট্র ভবিষ্যতে ইসরাইল ও ফিলিস্তিনিদের জন্য একটি কাক্সিক্ষত লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা গাজায় একটি গুরুতর মানবিক পরিস্থিতি প্রত্যক্ষ করছি।’ এ সময় তিনি গাজার বিষয়ে জাতিসংঘের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। যদিও উত্তর গাজা থেকে ইসরাইলের সেনাবাহিনী ব্যাপকভাবে সরিয়ে নেওয়ার আহ্বান তিনি সরাসরি জানাননি। বোরেল বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অধিকার প্রয়োগ করতে হবে। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ব্যবহার করার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন তিনি। 

গাজার পাশে কুয়েতের ৬০,০০০ দাতা

ইসরাইলের পালটা আক্রমণে গাজায় চলছে ভয়াবহ বিপর্যয়। বাসস্থান, খাদ্য, পানি সব কিছুতেই দেখা দিয়েছে সংকট। গাজার এ সংকটকালীন সময়ে পাশে এসে দাঁড়িয়েছে দেশটির সমর্থনে থাকা বিভিন্ন মুসলিম রাষ্ট্র। সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসা এমনই এক দেশ কুয়েত। গাজার সমর্থনে কুয়েতে তৈরি হয়েছে রিলিফ ফান্ড। গাজার মানবিক পরিস্থিতি মোকাবিলায় ‘ফিলিস্তিনের জন্য ফাজা’ শিরোনামে একটি প্রচার অভিযান চালানো হয়। বিষয়টিকে নেতৃত্ব দেন ওমর আল-থুওয়াইনি। ফান্ডটিতে অংশ নিয়েছে ৬০,০০০ দাতা এবং এখন পর্যন্ত ৩ মিলিয়ন দিনার আর্থিক সহায়তা জোগার করা হয়েছে। আরব টাইমস। 

কুয়েত নিউজ এজেন্সি জানায়, কুয়েতের সামাজিক বিষয়ক, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বয় ও তত্ত্বাবধানে এই প্রচারণার আয়োজন করা হয়। নেতৃত্ব দেওয়া ওমর আল-থুওয়াইনি বলেন, ‘প্রচারাভিযানে অংশগ্রহণকারী সংস্থাগুলো জর্ডানে দেশটির দূতাবাসের মাধ্যমে এবং তারপরে ফিলিস্তিনের অভ্যন্তরে কাজ করা দাতব্য সংস্থাগুলোকে এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত। তিনি আরও বলেন, ‘এই প্রচারণার লক্ষ্য হলো ফিলিস্তিনি জনগণের অটলতাকে সমর্থন করা, আমাদের ভাইদের পাশে দাঁড়ানো, বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসা, খাদ্য সহায়তা এবং আশ্রয়ের সরবরাহ নিশ্চিত করতে অবদান রাখা।’

Tag
আরও খবর
6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

৪ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

৮ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে