নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাগেশ্বরীর গর্ব তাজু ভাই ২.০ এখন ‘টাইমস টুডে’-তে: রাজমিস্ত্রির সহকারী থেকে সাংবাদিকতার নতুন যাত্রা শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্য সাইফুল ইসলাম, ট্রেজারার আতিকুর রহমান শ্রীমঙ্গলে ঝুলে আছে মডেল মসজিদ নির্মাণ কাজ চন্দনাইশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ

বড়লেখায় নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ছাগল বিতরণ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)'র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে র‍্যালী, সমাবেশ ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালী শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক পদক্ষিন করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা বড়লেখা উপজেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির যৌথ সহযোগিতায় বিকেল তিনটায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার স্বরুপ দুগ্ধজাত ছাগল বিতরণ এবং আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মুহিত আহমেদ, আতিকুর রহমান, সাংবাদিক এম এম আতিক, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক তপন চৌধুরী, মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, আশফাক আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্তাসিম মাহদি।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, এহসান আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।

এসময় নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 

উল্লেখ্য, ১ ডিসেম্বর ২০২২ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সংগ্রাম,সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বারের মতো এবারো কেক না কেটে জনহিতকর কাজে ব্যয় করার নির্দেশ প্রদান করেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর আহ্বানকে সম্মান জানিয়ে পুর্বের মতো নিসচা বড়লেখা উপজেলা শাখা সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে। 

কর্মসূচির মধ্যে যা রয়েছে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, আনন্দ সমাবেশ ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান, মাদ্রাসা-এতিমখানায় ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ সড়ক চাই শীর্ষক আলোচনা, প্রয়াত জানাহারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান, বৃক্ষরোপণ অভিযান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎসহ আরোও জনহিতকর বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

আরও খবর