কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় আচরণবিধি লঙ্ঘন করে নির্মিত নৌকার তোরণ ভেঙে ফেলেছে আ.লীগ নেতারা



নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। কিন্তু নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে প্রতীক বরাদ্দের আগেই জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের কতিপয় সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নৌকার বড় বড় তোরণ নির্মাণ করার অভিযোগ উঠেছে। এনিয়ে সোমবার ৪ ডিসেম্বর একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। এক পর্যায়ে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে নির্মিত নৌকার তোরণ ভেঙে ফেলে তোরণ নির্মাণকারী স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

নাপিতেরচর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রাতে নৌকার তোরণ ভেঙে ফেলেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘন করে নির্মিতি 
ওইসব তোরণে নৌকায় ভোট চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ছবি সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। এছাড়া দলের বিশেষ বর্ধিত সভার নাম ভাঙিয়ে নৌকা প্রতীক বিজয় করার লক্ষ্যে প্রচার-প্রচারোণা চালানোরও রয়েছে বিস্তর অভিযোগ। তবে ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। আর উপজেলা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে, কোথাও আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে, তড়িৎ ব্যবস্থা নেওয়ার।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা গেছে, নাপিতেরচর বাজারের মূল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের বিশাল তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের নিজ ইউনিয়ন পলবান্ধার বাহাদুরপুর তিন রাস্তার মোড় এলাকায় বেশকয়েকটি বড় বড় নৌকার তোরণ নির্মাণ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নির্মিত এসব তোরণে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের ছবিসহ 'নৌকায় ভোট দিন' লেখা সংবলিত ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়েছে। 
পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাবেক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল বলেন, 'ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় স্থানীয় নেতা-কর্মীরা বেশকয়েকটি নৌকার তোরণ নির্মাণ করেছে। এতে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, সেটা ভাবা হয়নি। তবে আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকেলে, সেক্ষেত্রে নৌকার তোরণ সরিয়ে ফেলা হবে।'

নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, 'গত ২৪ নভেম্ববর বর্ধিত সভায় ঘরোয়াভাবে নৌকার প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বিজয় করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনোকিছু দেখছি না।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মা জামান চৌধুরী বলেন, 'আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন করে  নৌকার তোরণ নির্মাণ করা হয়ে থাকে, সেগুলো 
অপসারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।'
আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে