ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টেকনাফে প্রায় ২ লাখ পিস মালিকবিহীন ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি’র অভিযানে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার হতে একটি বড় মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদে রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের প্রজেক্ট এলাকায় দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এ সময় উক্ত তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত স্থানে গমন করে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। ৫ ডিসেম্বর ভোররাতে কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। উক্ত সময় টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিগণ রাতের অন্ধকারের সুযোগে নৌকা হতে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ০৪টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।


পাচারকারীদের আটকের জন্য ওই এলাকায় রাত দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে কোনো চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করতে পারেনি। চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


Tag
আরও খবর