ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

কক্সবাজারের সীমান্ত এলাকায় রোহিঙ্গার হাতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র : কুতুপালং ক্যাম্পে আটক-৩

কক্সবাজারের সীমান্ত এলাকায় জালিয়াতি করে সীমান্তে রোহিঙ্গাদের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিচ্ছে শক্তিশালী সিন্ডিকেট। রোহিঙ্গাদের হাতে দেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরিপ্রেক্ষিতে চলছে নানামুখী আলোচনা-সমালোচনা।


সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে সাড়ে ১০ লাখের ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ সার্ভারে সংরক্ষিত থাকা স্বত্বেও নাগরিকত্ব সনদ থেকে শুরু করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি উদ্বেগের বিষয়।


এতে আবারও প্রমান হলো কক্সবাজারের সীমান্ত এলাকায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ ও পাসপোর্ট তৈরিতে সহযোগিতায় সক্রিয় রয়েছে একাধিক সিন্ডিকেট।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ মঙ্গলবার (৫ ডিসেম্বর) উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা নাগরিক’সহ তিনজনকে গ্রেফতার করেছে।


আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক-ডি এর ছৈয়দ আহমেদের স্ত্রী সারা খাতুন (৪৩), একই ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে আবু তাহের (২৩) ও আবু তৈয়ব (২১)।


মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


র‌্যাব জানায়,মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান চালনো হয়।


এ সময় ৩ জন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশী নাগরিক বলে পরিচয় দেয় এবং তন্মধ্যে দুইজনের বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র র‌্যাবের আভিযানিক দলের নিকট প্রদর্শন করে।


জাতীয় পরিচয়পত্র কোথায়, কিভাবে এবং কার মাধ্যমে পেয়েছে এ সংক্রান্তে তারা সঠিক কোন সদুত্তর দিতে পারায় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়।


পরে তাদের নিকট হতে ০২টি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (০১টি সাজেদা বেগম এবং ০১টি ইমরান তাহের নামে) এবং ১টি UNHCR কার্ড জব্দ করা হয়।


গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করে। আরও জানায় যে, দালাল চক্রের মাধ্যমে নিজেদের নামে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরী করেছে এবং এনআইডি কার্ড সংগ্রহের নিমিত্তে বর্ণিত স্থানে অবস্থান করছিল।


এসময় অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরী চক্রের ৩/৪ জন র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায়।


র‌্যাব আরও জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে