শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত যশোরে ১৭ গ্রামের আশীর্বাদ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন আক্কেলপুরে ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ র‍্যালি শুরু, ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক বিস্তারিত কমেন্টে। লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা দূরন্ত সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি জুনাইদ উল্যাহ, সম্পাদক মুসলিম উদ্দিন

আরও ১০০ ইউএনও বদলির প্রস্তাব কমিশনে

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে দ্বিতীয় দফায় আরও ১০০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি করা হচ্ছে। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি তালিকা অনুমোদনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। এর আগে প্রথম ধাপে গত সোমবার একদিনেই ৪৭ জন ইউএনওকে বদলি করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, কাজটি ধাপে ধাপে হচ্ছে। ১০০ জন ইউএনওর বদলির প্রস্তাব নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছি। কমিশন থেকে তা চূড়ান্ত করা হবে। 

তিনি আরও জানান, কয়েক দিনের মধ্যে জনপ্রশাসনের রদবদল শেষ হয়ে যাবে। তবে নির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে যে কোনো সময় যে কাউকে বদলির ক্ষমতা কমিশনের রয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, জেলা প্রশাসক (ডিসি) বদলির কোনো নির্দেশনা এখনো পাইনি। তবে অনিয়মের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন যখন তখন ডিসি বদলির নির্দেশ দিতে পারে। 

যারা এক বছরের বেশি ইউএনও হিসেবে কর্মস্থলে ছিলেন, তাদেরই বদল করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে বলেছে, সে অনুসারে বিভাগীয় কমিশনাররা তালিকা তৈরি করছেন।

নির্বাচন কমিশন আমাদের যা করতে বলবে, আমরা তা-ই করব বলে জানান এই অতিরিক্ত সচিব। এ অল্প সময়ের মধ্যে এতগুলো বদলি করা সম্ভব কিনা- জানতে চাইলে তিনি বলেন, সবই সম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই। তবে ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। 

তাতে বলা হয়, প্রথমপর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ওসি পর্যায়ক্রমে বদলির নির্দেশ দেয় ইসি। তবে ওসিদের তালিকা ৫ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলা হলেও আরও তিন দিন সময় বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়, বাছাই চলে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

Tag
আরও খবর





69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে