ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকানে চাঁদাবাজি ও লুটপাটের চেষ্টা

কক্সবাজারের ঈদগাঁও তরকারি বাজার সড়কে মুক্ত স্বর্ণ শিল্পালয় নামের এক প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি ও লুটপাটের চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। বাজারের ব্যবসায়ী ও পুলিশের তাৎক্ষণিক উপস্থিতিতে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। ৬ ডিসেম্বর বিকেলে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও বাজারে। সংগঠিত ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।



মুক্ত স্বর্ণ শিল্পালয়ের মালিক ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত অর্ধেন্দু আচার্য্যের ছেলে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল আচার্য্য জানান, একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড হিন্দু পাড়া এলাকার মৃত যতীন্দ্র মোহন দের ছেলে মৃদুল কান্তি দের নেতৃত্বে ৮/১০ জন চিহ্নিত চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। গত ২৬ অক্টোবর বিকেলে তার নেতৃত্বে ওই চক্রটি দোকানে এসে প্রকাশ্যে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃত জানালে লুটপাটের চেষ্টা চালায়। একই দিন মৃণাল আচার্য্য বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



দোকান মালিক মৃণাল আচার্য্য জানায়, থানায় লিখিত অভিযোগের বিষয়টি জানতে পেরে চাঁদাবাজ চক্রের সদস্যরা ৬ ডিসেম্বর বুধবার বিকেলে পূনরায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদাদাবি করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে দোকানের কর্মচারীদের উপর হামলা করতে উদ্যত হয় চক্রের সদস্যরা। পরে থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মৃণাল আচার্য্য আরো বলেন, বাজারের অপর এক ব্যবসায়ী উত্তম রায় পুলকের যোগসাজশে ইসলামাবাদ হিন্দু পাড়া এলাকার মৃদুল কান্তি দে, অজিত দে, রূপন দে,পিলিপস দে,বিকাশ দে,আশীষ দে, নিউটন দে, মিঠুন দে সহ আরো কয়েকজন দুষ্কৃতকারী তার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি প্রদর্শন করেন বলে জানান মৃণাল। তিনি, সংগঠিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।


এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) আরকানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি জানা গেছে দোকানের মালিকানা ও স্বত্ব দাবি নিয়ে ঘটনার সূত্রপাত। বিষয়টি ভূমি সংক্রান্ত বিরোধ মনে হওয়ায় বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



অভিযুক্তদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরবর্তীতে পাওয়া গেলে গুরুত্ব সহকারে ছাপানো হবে।


Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে