সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ধামরাইয়ে বাস চাপায় বিসিএস ক্যাডার নিহত, ২৫ বাস আটক করেছে জাবি শিক্ষার্থীরা

ধামরাইয়ে বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নিহতের ঘটনায় সেলফি পরিবহনের ২৫ বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল নয়টায় ধামরাই থানা স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের রেষারেষির সময় সেলফি পরিবহনের বাসচাপায় ওই শিক্ষার্থী নিহত হন।


পরে দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সেলফি পরিবহনের বেশ কয়েকটি বাস আটক করেন শিক্ষার্থীরা।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেলফি পরিবহনের বাসগুলো আটক করে রেখেছে শিক্ষার্থীরা।


নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ রুবেল পারভেজ। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়।

পরিবারের সঙ্গে ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।  মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে কর্মরত ছিলেন রুবেল।


এছাড়া সম্প্রতি তিনি ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।


জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা তিন পথচারীকে চাপা দেয় সেলফি পরিবহনের একটি বাস। এতে রুবেল পারভেজসহ দু’জন নিহত হন। খরবটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাস আটকানো শুরু করে।


শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজকে চাপা দিয়ে হত্যা করেছে সেলফি পরিবহনের বাস। এই পরিবহনের বাস নিয়ন্ত্রণহীন মহাসড়কে চলাচল করে। প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে তাজা প্রাণ। আমরা এই মৃত্যুর মিছিল বন্ধ করতে চাই। পরিবহন কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সেলফি পরিবহনের বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না। এছাড়া তাদের রুট পারমিট বাতিল করতে হবে।


আটক সেলফি পরিবহনের একটি বাসের চালক নুরুল হক বলেন, ‘সকালে একটি বাস দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বাস আটকানোর পর আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনা ঘটিয়েছে সেলফি পরিবহনের অন্য বাস। তবে এখন যাত্রীদের নামিয়ে দিয়ে সব বাসই আটকাচ্ছে শিক্ষার্থীরা। ’


এ বিষয়ে রুবেল পারভেজের সহপাঠী তৌহিদুল ইসলাম বলেন, ‘এসএসসি পাসের পর পরই রুবেল পারভেজের বাবা মারা যায়। কলেজ জীবন থেকেই ধামরাইয়ে ভাড়া বাসায় থাকত সে। ধামরাই সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। অনেক সংগ্রাম করেছে সে। এখন বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েও নিজের পরিবারের জন্য কিছু করতে পারল না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। ’


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন বলেন, ‘রুবেল পারভেজের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। শিক্ষার্থীরা মালিকপক্ষের কাছে নিহত রুবেল পারভেজের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ও সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করার দাবি জানিয়েছে। এ বিষয়ে আমরা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ’


সার্বিক বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের বাসটি রেখে চালক ও সহকারীরা পালিয়ে গেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’


Tag
আরও খবর





deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে