চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

জানা গেল বিপিএলের সময়সূচি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2023 11:24:59 am

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের সময়সূচি অবশেষে প্রকাশ করেছে বিসিবি। টাইগার ক্রিকেট বোর্ডের সবচেয়ে দামি এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। আগেই জানা গিয়েছিল জাতীয় নির্বাচনের পর বিপিএলের পরবর্তী আসর মাঠে গড়াবে। 


সোমবার (১১ ডিসেম্বর) চূড়ান্ত সময় সূচি জানিয়েছে বিসিবি। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


৭ দলের এই আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে থাকছে একটি ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে নয়া ফ্রাঞ্চাইজি দূরন্ত ঢাকার। ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। 


গতবারের মতো এবারও খেলা হবে তিনটি ভেন্যু- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকার প্রথম পর্ব। ২৬ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিলেট পর্ব। এরপর দলগুলো ফের ঢাকায় ফিরবে। ৬ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকার দ্বিতীয় পর্ব। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে খেলার পর বাকি অংশের জন্য আবার ঢাকায় ফিরবে দলগুলো।


প্রতিদিন দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। তবে শুক্রবার খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর।


মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই তিনিটি ভেন্যুতে বিপিএলের সব ম্যাচগুলো অনুস্থিত হবে।   

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে