চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কটিয়াদীতে ফুটপাতে বেড়েছে শীতবস্ত্র বিক্রি

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 07-01-2024 09:20:46 am

কটিয়াদীতে ফুটপাতে বেড়েছে শীতবস্ত্র বিক্রি


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ফুটপাতে বেড়েছে শীত বস্ত্র বিক্রি।  পৌষ- মাঘ দুই মাস  শীতকাল।পৌষ মাসের আজ ২৩ তারিখ। শীতের তীব্রতাও মোটামুটি বেশী।গত কয়েক দিন যাবৎ ঘন কুয়াশা পড়েছে। তার সাথে বেড়েছে শীতের তীব্রতাও।  ঘন কুয়াশার জন্য সকালে সূর্য্যের আলো ১০টার আগে দেখা যায় না।


গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের দোকানে ভীড় করছে ক্রেতা সাধারন। শীতের নতুন কাপড়ের দাম তুলনামূলক বেশী হওয়ায় নিম্ন আয়ের মানুষ ফুটপাতেই শীতের কাপড় কিনতে স্বাচ্ছন্দ বোধ করে। দোকানের তুলনায় কিছুটা কম দামে ফুটপাতে কাপড় কিনতে পাওয়া যায়।


মার্কেটের দোকানে সাধারন একটি শীতের কাপড় কিনতে সবনিম্ন এক হাজার টাকা লাগে। যা নিম্ন আয়ের মানুষের পক্ষে কিনা কষ্টসাধ্য এবং অনেকের সেই সামর্থ্য ও নেই। তাই তারা একান্ত বাধ্য হয়ে ঝুঁকেছে ফুটপাতের দোকানে। ফুটপাতের দোকান থেকে ১০০টাকা থেকে ২০০ টাকার মধ্যে শীত নিবারনের জন্য কাপড় কিনতে পারছেন।


গতকাল সন্ধ্যায় কথা হয়  কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় কটিয়াদী সরকারী কলেজের পশ্চিম পাশে সি এন্ড বি রোডে ফুটপাতে শীতের কাপড় কিনতে আসা একজন ক্রেতার সাথে।  তিনি জানান মার্কেটের দোকান থেকে শীতের কাপড় কিনার সামর্থ্য আমাদের নেই। তাই এখানে এসে নিজের সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে পারছি।  



ফুটপাতের  একজন ব্যবসায়ী বলেন মার্কেটে দোনকান দিয়ে ব্যবসা করার মত পুঁজি আমাদের নেই। তিনি বলেন প্রতিদিন সকালে দোকান সাজিয়া রাত পযর্ন্ত ব্যবসা করি। সারা দিন বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে কোন রকম সংসার চালাতে পারি। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আল্লাহ অনেক ভালো রেখেন। ছেলে মেয়ে নিয়ে সুখে আছি।

Tag
আরও খবর







deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৬৫ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে