বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ

তুরস্কে কয়লা খনি বিস্ফোরণে নিহত ২৫

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-10-2022 05:53:58 am

সংগৃহীত ছবি


◾ আন্তর্জাতিক ডেস্ক 


তুরস্কের উত্তরাঞ্চলীয় বার্তিন প্রদেশে কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই কয়লা খনিতে প্রায় ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের অর্ধেকই কাজ করছিলেন খনিটির প্রায় ৩০০ মিটার গভীরে।


তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন, খনিতে আটকেপড়াদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


উদ্ধারকর্মীরা রাত থেকেই আটকেপড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত ওই খনি থেকে যাদের উদ্ধার করা হচ্ছে তাদের অবস্থা খুবই শোচনীয়।


এ ঘটনার ভিডিও ফুটেজে খনির মধ্যে উদ্ধারকারীদের সঙ্গে কালো ও ঝাপসা অবস্থায় দেখা যায় শ্রমিকদের। নিখোঁজদের স্বজনরা খনির পাশে প্রিয়জনদের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন।


তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৩০০ মিটার গভীরে বিস্ফোরণটি ঘটেছে। এ খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কাজ করছিলেন।


সাংবাদিকদের তিনি বলেন, খনির ওই এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেননি। দেশটির জ্বালানিমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে যে, বিস্ফোরণটি ফায়ারড্যাম্পের কারণে হয়েছে। এটি মিথেন গ্যাস, যা কয়লা খনিতে বিস্ফোরক মিশ্রণ তৈরি করে।


তিনি বলেন, ‘আমরা দুঃখজনক পরিস্থিতি মোকাবিলা করছি। ’তিনি আরও বলেন, খনির ভেতরে আংশিক ধস হয়েছে। তবে এখন আর আগুন জ্বলছে না। ভেন্টিলেশন ভালোভাবে কাজ করছে।


আমসারার মেয়র রেকাই কাকির বলেন, উদ্ধার হওয়াদের অনেকেই গুরুতর আঘাতের শিকার হয়েছেন।


ধারণা করা হচ্ছে, আজ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন

আরও খবর


6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে