গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

লক্ষ্মীপুরে পুলিশ সুপারের উষ্ণতা পেলো ভাসমান জেলে পরিবার

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের  উদ্যোগে ভাসমান জেলে সম্প্রদায় এবং শীতার্থ অসহায়দের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ রবিবার(২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে  লক্ষ্মীপুর সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নের মেঘনাপাড়ের ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণ ও জেলা শহরের উত্তর স্টেশনে প্রায় দু’শতাধিক শীতার্থ জেলে এবং অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তাফা স্বপন, সদর সার্কেল সোহেল রানা, ডি আই ওয়ান আজিজুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলেরা বলেন,আমাদের এখানে ২২০ টি জেলে পরিবার রয়েছে। এর মধ্যে কয়েকটি পরিবার ডাঙায় থাকেন। এছাড়া ২৫ টি পরিবারকে সরকার ঘর দিয়েছে৷ ১৮০ টি পরিবার নৌকাতেই বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সব আচার অনুষ্ঠান নৌকাতেই হয়ে থাকে।পুলিশ সপুার মহোদয় আমাদের সবগুলো পরিবারকে কম্বল দিয়েছেন। আমরা উপকৃত হয়েছি, আমাদের শীতের কস্ট লাঘব হবে। আমরা সবাই অনেক খুশি হয়েছি।


জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, নৌকায় যারা বসবাস করে ছিন্নমূল মানুষ, তাদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে কিছু শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করলাম, এতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। যারা দূর্দশা রয়েছে তাদের পাশে আমরা পুলিশ সবসময় থাকবো তারই ধারাবাহিকতায় আজকে রাতে এই কর্মসূচি  আমাদের এই কর্মসূচি অব্যহত থাকবে। 

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৫৪ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে